ভোরে ফুল তুলতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, পূর্বস্থলীতে রহস্যজনক মৃত্যু বৃদ্ধের

ধবার (১০ সেপ্টেম্বর) ভোরে ফুল তুলতে ঘর থেকে বেরিয়ে ছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুরের পঞ্চায়েতের বাসিন্দা বিমল চন্দ্র সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে গিয়েছিলেন তিনি। ফুল তুলে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করে বাড়ি ঢুকে পূজা সারেন তিনি। কিন্তু আজ ঈশ্বর যে অন্যকিছু লিখে রেখেছিল তাঁর জন্যে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে ফুল তুলতে ঘর থেকে বেরিয়ে ছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুরের পঞ্চায়েতের বাসিন্দা বিমল চন্দ্র সাহা। তবে তিনি সময়মতো বাড়িতে না ফিরলে শুরু হয় তাঁর খোঁজ। এরপর একটি গলি থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির রহস্যজনক রক্তাক্ত দেহ। কীভাবে এটা সম্ভব? চমকে গিয়েছেন পরিবার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তবে পরিবারের দাবি, ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি, তাঁকে খুন করা হয়েছে। বিমলচন্দ্রের বাড়ি স্থানীয় এলাকাতেই। পরিবার জানিয়েছেন, বুধবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক চারটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ফুল তুলতে। প্রতিদিন বাড়ির সামনের রাস্তায় পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করে বাড়ি ফেরেন তিনি। অন্যান্যদিনের মতো আজও তিনি এই কাজগুলো করে বাড়ি ফিরবেন সেটাই ভেবেছিলেন পরিবার। কিন্তু তা আর হল না। আর বাড়ি ফেরা হল না তাঁর। আজ সকালে বিমল বাবুর রক্তাক্ত দেহ দেখে প্রতিবেশীরা ছুটে তাঁর স্ত্রীকে খবর দেন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে বিমলবাবুর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠায়। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। পরনে থাকা গামছাও খোলা ছিল।

স্ত্রীর দাবি, ‘বিষয়টি স্বাভাবিক নয়, সঠিক তদন্ত হোক। বাড়ির সামনের রাস্তায় অনেকেই নোংরা ফেলতেন। বারবার বারণ করা সত্ত্বেও কেউ শুনত না। তবে আমার স্বামী কাউকে কিছু না বলে নিজেই নোংরা পরিষ্কার করতেন। আমরা তাঁকে বারণ করতাম বাড়ির সামনের ময়লা পরিষ্কার করতে। উনিও শুনতেন না। এরপরে এই ঘটনা। ওনাকে খুন করা হয়েছে। কে খুন করেছে সেটাও জানি। তবে এক্ষুনি নাম বলব না। আমি চাই আমার রাস্তায় যেন আর কেউ নোংরা না ফেলেন। এবং আমার স্বামীর খুনের উপযুক্ত বিচার চাই।’ এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন বিমল বাবুর স্ত্রী। ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। হাজির হয়েছেন নাদনঘাট থানার আইসিও। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, পড়ে গিয়ে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে কিনা, নাকি তাঁকে কেউ খুন করেছেন, তা জানতে তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট