সাগরপাড়াতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরপাড়া: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার(Sagarpara P.S.) পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে ।তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি খালি ম্যাগাজিন, ৬রাউন্ড গুলি। তারপরেই তাদেরকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে,ধৃতদের নাম নাসিরুল মোল্লা,হাবিবুর রহমান, পরিতোষ চৌধুরী। তাদের প্রতেকের বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার জেলা আদালতে পেশ করে সাগরপাড়া থানার পুলিশ। তবে ওই তিন ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

মুর্শিদাবাদ এলাকায় ক্রমাগত বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। এর আগে,পুলিশ অভিযান চালিয়ে ফের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার রেজিনগরে(Rejinagar)। সোমবার গভীর রাতে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ভাগীরথী বাঁধের কাছে, রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। মোট আটজন দুষ্কৃতী সেখানে জড়ো হয়েছিল একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে। পুলিশ তাড়া করলে বাকি পাঁচজন দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। কিন্তু তিনজন দুষ্কৃতি সশস্ত্র অবস্থায় ধরা পড়ে।ধৃত কিশলয় বসু হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকার বাসিন্দা।নওদা থানার(Nawda P.S.) সন্নাসীডাঙা ও রতনপুর এলাকার বাসিন্দা মোশারফ শেখ ও উৎপল হালদার।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে দুটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়। আটক করা হয়েছে একটি মোটরবাইক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতকদের খোঁজা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে রেজিনগর থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। উত্তম গড়াই SDPO বেলডাঙা জানিয়েছেন, ধৃতদের পুরনো অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু