হরিহরপাড়ায় ৭ কোটির সাইবার প্রতারণা, তিন যুবক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া: প্রায় ৭ কোটি ১৮ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে হরিহরপাড়া থানা তিন যুবককে গ্রেফতার করল । ধৃতরা হল— রাকেশ মণ্ডল ও সাহাবুল শেখ (বাড়ি ডলটনপুর এলাকায়), এবং আব্দুর রউফ শেখ (বাড়ি শিবনগর এলাকায়)।বুধবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিহরপাড়া কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও সাইবার থানার যৌথ বাহিনী। সেখানেই তিন যুবককে একসঙ্গে বসে পরিকল্পনা করার সময় হাতেনাতে পাকড়াও করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, হরিহরপাড়ার পাচগাছি এলাকার শ্রমজীবী যুবক আরিফ শেখের(Arif Sk.) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা চালানো হয়।

প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়। পরে উত্তরপ্রদেশ পুলিশের তরফে আরিফ শেখকে নোটিশ পাঠানো হলে তিনি হরিহরপাড়া থানার আইসির কাছে সাহায্য চান। এর পরেই শুরু হয় তদন্ত।তদন্তে নেমে পুলিশ তিন যুবকের যোগসূত্র খুঁজে বের করে। ধৃতদের কাছ থেকে ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড ও একাধিক সিম কার্ড উদ্ধার হয়েছে। তিনজনকেই বহরমপুর সাইবার থানায়(Baharampur Cyber P.S.) নিয়ে যাওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিমাই চন্দ্র ভুঁই, বহরমপুর সাইবার ক্রাইম থানার সাব ইন্সপেক্টর জানান, এই চক্রে আরো অনেকে যুক্ত আছে। প্রায় দু বছর ধরে এই ঘটনা ঘটাচ্ছে তারা। একাধিক জন এই চক্রে সক্রিয় রয়েছে বলে পুলিশের অনুমান। বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে সেই প্রতারণার টাকা ওই একাউন্টের মাধ্যমে লেনদেন করা হত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের