চাঁদিফাটা গরমে নাভিশ্বাস দক্ষিণবঙ্গে, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal)। কাঠফাটা রোদের মধ্যে বেড়েছে অস্বস্তিকর গরম। সকাল থেকে ঘেমে নেয়ে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। কয়েকদিন আগে টানা বৃষ্টিতে ভেসেছিল দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, সাময়িক স্বস্তি মিলবে। কিন্তু অস্বস্তি এতটা বাড়বে তা জানা যায়নি। দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে।

হাওয়া অফিস সূত্রে খবর, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে সাময়িক স্বস্তি মিলবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে, তার থেকে বৃষ্টি হবে। তবে বেশিক্ষণ বৃষ্টি চলবে না বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির এমন পূর্বাভাস। বৃহস্পতিবার সকালে কলকাত সহ রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে চড়া রোদ। সঙ্গী ছিল প্যাঁচপ্যাঁচে গরম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ দেখা দেবে। তারপরই বৃষ্টি নামবে শহরে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও চলবে লাগাতার বৃষ্টি। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে গরমে পুড়লেও, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। উত্তরের পাঁচ জেলা যেমন-দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ শহর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া এবং বীরভূম জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সামনেই উৎসব। তার আগে  শনিবার ও রবিবার বৃষ্টির প্রভাব অনেকটাই কমবে। চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণ বঙ্গবাসীর। পুরো ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে সকলকে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের