ফের শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি

না, সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হতে হল টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ককে। তাও কিনা কেশব মহারাজের মতো একজন স্পিনারের বলে। এর আগে ২০১৯ সালে ওয়ান ডে ক্রিকেটে শেষবার কোনও রান না করেই আউট হয়েছিলেন তিনি। এরপর শুক্রবার পার্লে ফের ঘটল তার পুনরাবৃত্তি। যেটার ফলে রেকর্ডের দিক থেকে দু’নম্বরে উঠে এলেন বিরাট। 

তবে হ্যাঁ, এই রেকর্ড গর্বের নয়। কোহলির মতো ক্রিকেটারের কাছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এই নিয়ে নিজের কেরিয়ারে মোট ৩১ বার শূন্য রানে আউট হলেন টিম ইন্ডিয়ার রান মেশিন। যদিও এই শূন্যতে ফেরার তালিকায় বিরাটের আগে রয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর। তিনি কেরিয়ারে মোট ৩৪ বার কোনও রান না করেই ড্রেসিং রুমে ফিরেছেন। 

পার্লে শুক্রবার কেশব মহারাজের মতো সাধারণ মানের একজন স্পিনারের বলে বাভূমার হাতে ক্যাচ দিয়ে সকলকে হতাশ করেছেন বিরাট। ৫ বল খেলে ০ রানে ফিরেছেন তিনি। যার ফলে ২০১৮ সালের পর এই প্রথম ওয়ান ডে ক্রিকেটে তাঁর গড় নেমে গেল ৫৯-এর নীচে। বর্তমানে কোহলির গড় ৫৮.৭৫ শতাংশ। আর নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যানের এই ব্যর্থতা বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি