আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়ায় নরেন্দ্র কাপের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে শমিক ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, শিবপুর: নরেন্দ্র কাপের উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়ার আরতি কটন মিলের সামনে বিক্ষোভ দেখিয়েছে মনোজ তিওয়ারি সহ তৃণমূলকর্মীরাও। সঙ্গে ছিলেন শ্রমিকরাও।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সামনেই দুর্গাপুজো। মিল বন্ধ থাকায়, কাজ নেই। তার আগে শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ। শ্রমিকরা পাননি নিজেদের পাওনা। ফলে পুজোর মুখে সঙ্কটের আশঙ্কা বেড়েছে। ১১ সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনে হাওড়ার আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে। সেই ফুটবল খেলারই উদ্বোধন করতে এসেছিলেন শমিক ভট্টাচার্য।উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। শ্রমিকদের অবস্থা এতটাই খারাপ, তারমধ্যে ফুটবল খেলা বিলাসিতা ছাড়া কিছু নয়। বৃহস্পতিবার মিলেট কেটে বিক্ষোভ দেখান রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের  বিধায়ক মনোজ তিওয়ারী।

ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বক্তব্য, মিল বন্ধ রয়েছে। শ্রমিকরা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন। অথচ সেই দিকে তাকাচ্ছে না কেন্দ্র। কিন্তু মিলের মাঠেই ফুটবল মাঠের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এটা বিলাসিতা ছাড়া অন্য় কিছু নয়। বিক্ষোভের মাঝে পড়ে শমিক ভট্টাচার্য বলেছেন, এই মিলের অবস্থা নিয়ে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় একবার লোকসভায় তুলেছিলেন। বিজেপিও চায় এই সমস্যার সমাধান হোক। কিন্তু বৃহস্পতিবারের বিক্ষোভ সৌজন্যমূলক নয়। এই ধরনের বিক্ষোভ দেখানো উচিৎ নয় বলে জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ