বৃহস্পতিবার দুপুরে হঠাৎ থমকে গেল মেট্রো পরিষেবা, টালিগঞ্জ পর্যন্ত ভাঙা পথেই চলল ট্রেন

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার, অর্থাৎ টালিগঞ্জ স্টেশন পর্যন্ত প্রায় আধ ঘন্টা ভাঙাপথেই চলল মেট্রো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতাকে চারিদিক থেকে মেট্রো লাইনে জোড়ার পর থেকেই যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। কারণ, সময়মতো মিলছে না মেট্রো। যা পাওয়া যায় তাতে যাত্রীদের তিল ধরার জায়গা থাকে না। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নোয়াপাড়া থেকে বিমানবন্দর, কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো লাইনের উদ্বোধন হয়েছে। লোকাল ট্রেন, বাসের প্যাচপেচে ভিড়, ট্রাফিক থেকে মুক্তি পেতে মেট্রোতে যাতায়াত অনেকেই পছন্দ করেন। বিশেষ করে, নিত্যযাত্রীরা। কিন্তু তাতেই একের পর এক মেট্রো বিভ্রাটের অভিযোগ। আসছে না সময়মতো মেট্রো। তাই যাত্রীদের দাবি মেট্রোর সংখ্যা বাড়ানো হোক।

বুধের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরেও থমকে গেল মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার, অর্থাৎ টালিগঞ্জ স্টেশন পর্যন্ত প্রায় আধ ঘন্টা ভাঙাপথেই চলল মেট্রো। সপ্তাহের মাঝে আচমকা বদলের জেরে আবারও বিপাকে পড়লেন যাত্রীরা। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে মেট্রোর তরফ থেকে হঠাৎ ঘোষণা করা হয়েছে যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। অগত্যা দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ভাঙাপথেই মেট্রো চলাচল করতে হচ্ছে যাত্রীদের। জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনে আবারও একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার কারণেই বিপত্তি হয়েছে।

তবে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। আর এই কারণে নিত্যযাত্রীদের আবারও ফ্যাসাদে পড়তে হয়েছে। গতকালদুপুরেও একই ভাবে হঠাৎ থমকে গিয়েছিল মেট্রো পরিষেবা। অগত্যা দক্ষিণেশ্বরের বদলে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়। সোমবার সকালেও কবি নজরুল স্টেশনে একটি মেট্রো রেক খারাপ হয়ে গিয়েছিল। ফলে টালিগঞ্জ স্টেশনের পর থেকে পরিষেবা বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। সুতরাং চলতি সপ্তাহে এখনও পর্যন্ত তিনদিন মেট্রো বিভ্রাটের খবর পাওয়া গেল।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের