পান্তাভাত ও রাইখর-বোয়াল ভোগে চলে বালুরঘাটের পালবাড়ির পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম মেনে নবমী ও দশমীর দিনে দেবীকে পান্তা ভাত বোয়াল মাছ ও রাইখর মাছের ভোগ দেওয়া হয়। ৪০০ বছর ধরে এই নিয়ম পালন হয়ে আসছে বালুরঘাটের কংগ্রেস পাড়ার পালবাড়ি দুর্গাপুজোয়। প্রায় ৪০০ বছর আগে আত্রেয়ীর পাড়ে বনেদি বাড়িতে ধুমধাম করে পালন হতো দেবী দুর্গার আরাধনা। ১০০ বছর আগে পালবাড়ির ওই দুর্গাপুজোর দায়িত্ব নেন প্রতিবেশীরা। বারোয়ারি ভাবে প্রতিবেশীরা এই পুজো করে আসছেন ১০০ বছর ধরে। বনেদি বাড়ির এই পূজার দায়িত্ব প্রতিবেশীরা নিলেও নিয়ম এখনো পরিবর্তন হয়নি।

জানা গিয়েছে, নবমী ও দশমীর দিনে দেবীকে পান্তা ভাত বোয়াল মাছ ও আত্রেয়ীর রাইখর মাছ ভোগ হিসেবে দেওয়া হয়। অন্য দিনগুলোতে মাকে দেওয়া হয় নিরামিষ হয়। পান্তাভোগ পেতে বহু মানুষ ভিড় করেন এখানে। বালুরঘাট জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মায়ের দর্শন করতে আসেন ভক্তরা। পাল বাড়ির মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, অল্প স্বল্প পরিবর্তন করা হলেও এই পুজোর নিয়ম নীতি একই রয়েছে। তান্ত্রিক মতের পরিবর্তে শুধুমাত্র বৈষ্ণব মতে পুজো হয়।

এলাকাবাসীরা জানিয়েছেন, এক তান্ত্রিকের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। আত্রেয়ীর ধারে পঞ্চমুন্ডির আসন স্থাপন করেছিলেন। সেখানেই শুরু হয়েছিল শক্তির আরাধনা। বালুরঘাটের কংগ্রেস করার অন্যতম প্রভাবশালী গৌরী পাল ঘর ও টিনের ছাউনি দিয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন। তারপরেই তার বংশধরেরা ওই পুজো চালিয়ে এসেছেন। কিন্তু প্রতিপত্তি কমে আসার সঙ্গে সঙ্গে পুজো বন্ধ হওয়ার মুখে পড়েছিল। ১০০ বছর আগে এলাকাবাসীরা চাঁদা তুলে সেই পুজো করেছিলেন। তারপর থেকে নিয়ম মেনে চলে আসছে পুজো। সর্বত্র বিগ বাজেটের পুজোর ছড়াছড়ি। তার মধ্যেও নজর কাড়ে এই পুজো

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের