ভ্যাপসা গরমেও মহানগরে দেদার কেনাকাটা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। আর কয়েকদিন পরে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে গোটা রাজ্য। পুজোর আগেই অস্বস্তিকর অবস্থা গরমে। ভ্যাপসা গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। তারমধ্যেই চলছে পুজোর কেনাকাটা। গরম সেখানে কোনওভাবেই প্রভাব ফেলতে পারেনি। কলকাতার গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগান, দক্ষিণাপণ সহ একাধিক জায়াগায় নেমেছে মানুষের ঢল। কয়েক সপ্তাহ আগে প্রবল বৃষ্টির জন্য আশঙ্কায় ছিলেন ব্যবসায়ীরা। ঠিক মতো বিক্রি হবে কিনে সেই নিয়ে ভয় পাচ্ছিলেন। কিন্তু পুজোর কয়েকদিন বাকি থাকতে সেই ভয় কেটেছে।

গতে কয়েক দিনে কলকাতায় সেভাবে ভারী বৃষ্টি হয়। সকাল থেকেই দেখা গিয়েছে রোদ। ফলে গরমে ঘামে ভিজে ভিড় ঠেলে মানুষ শপিং করেছে। শনিবার ও রবিবার দোকান গুলোতে পা রাখার জায়গা হয় না। তাই সপ্তাহের মাঝেই অনেকে শপিং সেরে রাখতে চাইছেন। সকাল থেকেই দেখা গিয়েছে গড়িয়াহাট, হাতিবাগানে ভিড়। দোকানে গিয়ে, বা ফুটপাতেও বহু জিনিস দেখে শুনে পছন্দ করে কিনছেন। শপিংমলে গিয়েও কেনাকাটা করছেন অনেকেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর প্রভাব ফেলার মতো নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। প্রাক পুজোর শহরে এখনই বড় নিম্নচাপের আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ৫ জেলায় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছিল সেই মত পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহের শেষের শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। পুজোর আগে সপ্তাহান্তে কম বৃষ্টি হওয়ার জন্য কেনাকাটা পড়তে মানুষের সুবিধা হবে। বৃহস্পতিবার সকাল হতেই রোদের দেখা মিলেছিল। সঙ্গে ছিল ভ্যাপসা গরম। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা হচ্ছিল চরমে। ফলে ঘেমে নেই নাজেহাল বাঙালি।

গরম যতই হোক, পুজোর কেনাকাটা করতে পিছপা নন কেউই। ভ্যাপসা গরম সত্ত্বেও দোকানে দোকানে ঘুরে কেনাকাটা বাঙালির কাছে মাস্ট। কেনাকাটা করে অল্পস্বল্প বিশ্রাম নিয়ে ফের কেনাকাটা করছেন অনেকে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের