গুলশান কলোনিতে ফের গুলি! দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্ক, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের গুলশন কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। বৃহস্পতিবার গুলশান কলোনির অটো স্ট্যান্ডে সন্ধ্যায় পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলির ঘটনার একবছর হওয়ার আগেই ফের উত্তপ্ত দক্ষিণ কলকাতার গুলশন এলাকা। একের পর এক গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। অভিযোগের তির উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ  মিনি ফিরোজ ও তাঁর দলবলের দিকে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।

গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার সকালে এন্টালি থানা এলাকা থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে আরও ১জনকে গ্রেফতার করা হয়েছে। একটি ইম্প্রোভাইসড ৭ মিমি পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটোস্ট্যান্ডে আচমকাই হামলা চালায় দুষ্কৃতীরা। ৩টে মোটরবাইকে করে ৯জন দুষ্কৃতী এসে তাণ্ডব চালায়। একের পর এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ৯জনকে চিহ্নিত করা গেছে। কসবা বিধানসভা কেন্দ্রের গুলশান কলোনিতে এর আগেও দুষ্কৃতী তাণ্ডব হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে নারাজ। শূন্যে গুলি চালিয়ে আতঙ্ক তৈরি জন্যই এই তাণ্ডব বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নির্দিষ্ট কাউকে টার্গেট করেনি দুষ্কৃতীরা। সেই জন্যই প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে এলাকা দখলের জন্য আতঙ্ক তৈরি করাই ছিল ওই দুষ্কৃতী দলের উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত নিজের বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। সে সময়ই তাঁকে খুনের চেষ্টা করা হয়। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেও সুশান্তের বাড়ি ১০৭ নম্বর ওয়ার্ডে রাজডাঙার চক্রবর্তীপাড়া এলাকায়। বাড়ির সামনে বসে সুশান্ত যখন অন্যদের সঙ্গে কথা বলছিলেন সেই সময়েই দু’জন স্কুটারে করে আসেন, তাঁদের মধ্যে একজনই গুলি চালানোর চেষ্টা করে।

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমির বুকে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস