পারিবারিক বচসার জেরে ছেলের বুকে ছুরির কোপ বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: বাবা-মায়ের কাছেই সন্তান সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। সেখানে বাবার হাতেই খুন হল ছেলে। নেপথ্যে পারিবারিক বচসা। বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যুকে ঘিরে গোটা এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। মৃত যুবককে দিওয়াশ কাশ্যপ (২৮) নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিজের বাবার সাথে কোনো এক বচসায় জড়ায় যুবক। বচসা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে বাবা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে ছেলেকে খুনের অভিযোগে আটক করেছে পুলিশ। কালচিনি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছে। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ঠিক কি কারণে বিবাদ আর কেনই বাবা ছেলের বুকে ছুরির আঘাত করল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলতি বছরে এই ধরনের ঘটনা ঘটেছিল  ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চিলোনি চা বাগানে। পারিবারিক বচসার জেরে নিজের ছেলেকেই খুন  করেছিলেন বাবা। মে মাসে ঘটেছিল ঘটনাটি।  বাবা ও ছেলের বচসা হলে বাবা রেগে গিয়ে চা-বাগানের ঝুর্নি থেকে একটি দা তুলে নিয়ে এসে  সজোরে সেই দা দিয়ে ছেলে সমীরের গলায় কোপ দেয়।  দায়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার রাতেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের