লক্ষ্য নবান্ন দখলের ভোট, ২ সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে পাখির চোখ করে ক্যামাক স্ট্রিটের অফিসে বিভিন্ন জেলার সঙ্গে বৈঠক করছেন তিনি। দলের অন্তর্দ্বন্দ্ব বিষয়টি সামলাবার জন্য। শুক্রবার পশ্চিম বর্ধমানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিনই কৃষ্ণনগরের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

একের পর এক জেলা সংগঠনের সঙ্গে তিনি কথা বলছেন। দলের অন্তর্কলহ এবং অন্তর্দ্বন্দ্ব মেটানোই মূল লক্ষ্য। ২৬শের নির্বাচনের আগে যাতে কোন অন্তর্দ্বন্দ্ব দলের মধ্যে খারাপ প্রভাব না ফেলতে পারে সেই দিকেই কড়া নজর রাখা হয়েছে। জেলা তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন বৈঠকে এসআইআর নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি কৃষ্ণনগরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্যে সমস্যা সমাধান নিয়ে আলোচনা হতে পারে। মহুয়া মৈত্র এদিন হাজির থাকতে পারেন বলে জানা যাচ্ছে। শুক্রবার দলের পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কৃষ্ণনগরকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল, কিন্তু দিল্লিতে যাওয়ার কারণে সেই বৈঠক হয়নি। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্রের সঙ্গে কয়েকজনের দূরত্ব তৈরি হয়েছে।সেই বিষয়টি নিয়ে সমস্যার সমাধান নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সুন্দরবন সংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বিধায়ক মন্টুরাম পাখিরা সহ অন্যান্য বিধায়করা। সুন্দরবনে সংগঠন অত্যন্ত শক্তিশালী হলেও জনপ্রতিনিধিরা যাতে জনসংযোগ ঠিকঠাক চালিয়ে যান আত্মতুষ্টিতে না ভোগেন সেই দিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির