মাস্ক পরা নিয়ে উটকো ঝামেলা, মাঝ আকাশ থেকে ফিরল বিমান

ঘণ্টাখানেক বাদে অবশ্য় বিমানটি গন্তব্য়ে পাড়ি দেয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কত কারণেই না মাঝ আকাশ থেকে বিমান ফিরে আসে। কখনও শুনেছেন মাস্ক পরা নিয়ে ঝামেলার জন্য একটি বিমান মাঝ আকাশ থেকে ফের ফিরল বিমানবন্দরে?

এমনই এক পরমাশ্চর্য ঘটনা ঘটেছে আমেরিকায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিমানটির মিয়ামি থেকে লন্ডন যাওয়ার কথা ছিল। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বিমানে উঠলে মাস্ক পরতে হবে। জানা গিয়েছে, বিমানে ওঠার সময় ভদ্রলোক মাস্ক পরে ছিলেন। আর বিমান যখন মাঝ আকাশে তিনি আচমকাই মাস্ক সরিয়ে ফেলেন। খবর যায় পাইলটের কানে। সংশ্লিষ্ট যাত্রীকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণাও করা হয়। কিন্তু তিনি নাছোড়। কোনও অবস্থাতেই মাস্ক পরবেন না। আর বাচ্চা ছেলে হলে না হয় বকাঝকা করা যেত। কিন্তু এতো আর বাচ্চা নয়। ধেড়ে খোকা। তাই, পাইলট বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমান অবতরণের পর ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিমানে যাত্রী ছিলেন ১২৯ জন। ১৪জন ক্রু সদস্য। পরে অবশ্য বিমানটি কয়েক ঘণ্টা বাদে গন্তব্যের উদ্দেশে পাড়ি দেয়।

গত বছর জানুয়ারিতেই আমেরিকার অসামরিক বিমান চলাচল দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণ রুখতে সরকার শূন্য সহনশীল নীতি নেবে। বিমানে যারা উঠবেন, তাদের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক। সব দেশেই এমম মানুষ থাকেন, যাদের নীতি হল দেশ চলবে একদিকে, আর তারা চলবেন ঠিক উল্টোদিকে। জানা গিয়েছে, আমেরিকার একাধিক উড়ানে যাত্রীদের সঙ্গে বিমান সেবিকাদের খুঁটি-নাটি বিষয়ে ঝামেলা লেগেই থাকে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের