ব্যাঙ্ককের বৃহত্তম বৌদ্ধ মন্দির ‘ওয়াট অরুণ’ এবার দুর্গাপুরের অগ্রণীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ। চারদিকে আগমনীর সুর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাত জেগে রাস্তা নামবে মানুষের ঢল। এ যেন একটা আবেগ। পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয় থিম। এবার ৫৮তম বর্ষে গগনচুম্বী মণ্ডপ গড়ে তাক লাগাতে চলেছে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। শিল্পাঞ্চলের নামী পুজোর তালিকায় রয়েছে এই পুজো।

জানা গিয়েছে, ব্যাঙ্ককের বৃহত্তম বৌদ্ধ মন্দির ‘ওয়াট অরুণ’। এই মন্দিরের অনুকরণে তৈরি করা হচ্ছে মণ্ডপ। লক্ষ লক্ষ শামুক-ঝিনুকের কারুকার্য করে তৈরি হচ্ছে মণ্ডপ। এই পুজোর বাজেট প্রায় ৬০ লক্ষ টাকা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে ভিড় বাড়বে দর্শনার্থীদের। মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় হবে বলে মনে করা হচ্ছে।

পুজো উদ্যোক্তারা জানান, প্রতিবছর শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু দর্শনার্থী মণ্ডপ দর্শন করতে আসেন। পুজোর সময় সকাল থেকে সারারাত ভিড় লেগেই থাকে দর্শনার্থীদের। প্রায় দেড়শো ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হচ্ছে। বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবার দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করাছে পুজো কমিটি। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব সংলগ্ন বেনাচিতি হাই স্কুলের ময়দানে মণ্ডপ তৈরি করছেন মেদিনীপুরের শিল্পীরা। বাঁশ, কাঠের বাটাম, কাপড় সহ শামুক, ঝিনুক দিয়ে মণ্ডপ গড়ার কাজ চলছে জোরকদমে। পুজোর বাকি আর মাত্র ১৫ দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রায় ১৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। দুর্গাপুরের শিল্পী অরুণ পাল ওই প্রতিমা গড়ছেন। অত্যাধুনিক আলোকসজ্জাও নজর কাড়বে দর্শনার্থীদের।

থাইল্যান্ডে অবস্থিত চাও ফ্রায় নদীর পাড়ে অবস্থিত ওয়াট অরুণ মন্দির। বৌদ্ধ দেবতা অরুণের নামেই মন্দির। তারই অনুকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। জমজমাট নকশার কাজ থাকছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের