নেপালের প্রাক্তন ছয় প্রধানমন্ত্রীকে পাঠানো হচ্ছে রাজনৈতিক সন্ন্যাসে!

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: রাজতন্ত্র হটিয়ে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার পিছনে যাদের অসাধারণ অবদান ছিল এবার তাদেরই রাজনীতি থেকে বাণপ্রস্থে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেন জি-দের পাশাপাশি দেশের প্রধান সারির বেশ কয়েকটি দলের ‘ঘর শত্রু’ বিভীষণরা এবং সেনাবাহিনীর একটি বড় অংশ নিজেদের মধ্যে দফায়-দফায় বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাদের আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যে ছয় প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনীতি করা নিষিদ্ধ হতে চলেছে তাঁরা হলেন সদ্য পদত্যাগী কেপি শর্মা ওলি, শের বাহাদুর দেউবা, মাধব কুমার নেপাল, ঝালানাথ খানাল, পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড এবং বাবুরাম ভট্টরাই। জানা গিয়েছে, প্রাণ বাঁচাতে ছয় প্রাক্তন প্রধানমন্ত্রীই সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করার প্রস্তুতিও নিচ্ছেন।

সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে জেন জি আন্দোলন ঘিরে গত সোমবার উত্তাল হয়ে ওঠে নেপাল। বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালালে গুলি চালায় পুলিশ। তাতে হিতে বিপরীত হয়। ২০ জন বিক্ষোভকারী মারা যান। ওই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হিংসাত্মক চেহারা নেয় আন্দোলন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল, প্রাক্তন তিন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, পুষ্পকমল দহাল ও ঝালানাথ খানালের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। বেধড়ক মারধর করা হয় নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী তথা বিদেশ মন্ত্রী আরজু রানা দেউবাকে। আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খনাল ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে পুড়ে মারা যান খানালের স্ত্রী।

ইতিমধ্যেই দেশে অন্তর্বর্তী সরকার গঠনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অনেকটাই এগিয়ে। নয়া সরকার গঠনের পাশাপাশি দেশের প্রাক্তন ছয় প্রধানমন্ত্রী যাতে আর কখনও রাজনীতি করতে না পারেন তাও নিশ্চিত করার কাজ চলছে। সিপিএন (ইউ এম-এল) দলের এক সিনিয়র নেতার কথায়, ‘আমরা ছয় জন প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি যৌথ বিবৃতি আদায়ের বিষয়ে কাজ করছি, যাতে তাদের অবসর নেওয়ার এবং দেশকে নতুন নেতৃত্বের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।’ ইউনিফাইড সোশ্যালিস্ট পার্টির এক সিনিয়র নেতা জানিয়েছেন, ‘দলের প্রবীন সদস্য তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানাল ইতিমধ্যে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর