সঙ্গীর মন খারাপ থাকলে এড়িয়ে চলুন এই ৫ কাজ

বিশেষজ্ঞদের মত, মন খারাপ থাকার ঘটনা মানুষের জীবনে অহরহ ঘটতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালো খারাপ নিয়েই মানুষের জীবন। আমাদের জীবনে সব দিন যেমন ভালো যায় না, ঠিক তেমনই সব সময় আমাদের মনও ভালো থাকে না। কখনও মন যেমন খুব ভালো থাকে ঠিক তেমনই কোনও কোনও সময়ে সময়ে মনের ওপর বিরাজ করে বিষণ্ণতার কালো মেঘ। আর তখন যেন কোনও কিছু করতেই মন চায় না। কেউ যদি ভালো কোনও কথা বলে সেটাও তখন মন্দ মনে হয়। 

সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে করোনা কালে দীর্ঘদিন ধরে ঘরবন্দী থাকার খুব প্রতিকুল একটি প্রভাব পড়ছে মানুষের মনের ওপর। আমাদের প্রিয়জনদের মন যত না ভালো থাকছে, তার থেকে অনেক বেশী সময় ধরে থাকছে খারাপ। কিন্তু পরিস্থিতি এমনই, বাড়িতে থাকা ছাড়া অন্য আর কোনও উপায় নেই। আর তাই বিশেষজ্ঞরা বারেবারে পরিবারের লোকজনদেরই একে ওপরের পাশে দাঁড়াতে বলছেন। 

বিশেষজ্ঞদের মত, মন খারাপ থাকার ঘটনা মানুষের জীবনে অহরহ ঘটতে পারে। এক্ষেত্রে আপনার সঙ্গীও যদি কোনও কারণে মন খারাপ করে থাকেন তবে সেই সময় আপনার ঘাড়েও এসে পড়ে অনেক দায়িত্ব। তখন আপনাকে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আর তাতেই আপনি খুব সহজেই আপনার কাছের মানুষের মন ভালো করতে পারবেন। 

বারবার জিজ্ঞেস করবেন না

যখন দেখবেন আপনার সঙ্গী বা কাছে র মানুষের মণ খারাপ তখন বারবার একই কথা জিজ্ঞেস করবেন না। যদি টিই নিজে থেকে আপনাকে মন খারাপের কারণ বলে তাহলে ভালো নয়তো তাঁকে কিছুটা সময় দিন।

একা থাকতে দিন কিছুক্ষণ

যখন আমাদের কোনও কারণে মন খারাপ হয় তখন আপনার কিছুটা হলেও একা থাকতে চাই। একা থাকলে এবং চারপাশের পেরিবেশ শান্ত,সুন্দর থাকলে কিছুক্ষণের মধ্যে মণ ভালো হতে বাধ্য। তাই যখন দেখবেন আপনার কাছের মানুষের কোনও কারণে মন খারাপ হয়েছে তাঁকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন।

পাল্টা রাগে দেখাবেন না

যদি আপনার কাছের মানুষের মন খারাপ হয় তখন তিনি মুখে না বললেও মনে মনে আপনার কাছ থেকে সমর্থন, সহমর্মিতা এগুলো আশা করেন। তাই সেই সময় তাঁর ওপর কোনওভাবেই রাগ দেখাবেন না। উল্টে তাঁকে সময় দিন, অন্য কথা বলে তাঁর মন হালকা করার চেষ্টা করুন।

খাওয়ার জন্য বারবার বলা

মন খারাপ হলে আমাদের মধ্যে অনেকেরই ভালোমতো খেতে ইচ্ছা করে না। এমন সব ক্ষেত্রে বারবার খেতে ডাকার কোনও মানে হয় না। এর মাধ্যমে হয়তো সঙ্গী আরও রেগে যাবেন।  

বিরক্তি দেখাবেন না

এই সময়ে কখনই আপনার সঙ্গীকে বিরক্তি দেখাবেন না। বরং এই সময়টায় একটু ধৈর্য নিয়ে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করুন। 

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর