দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দেখা নেই তার। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তারপরেও অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। আপাতত কলকাতায় বৃষ্টি হচ্ছে না। যার ফলে বাড়ছে ঘর্মাক্ত গরম। সকাল থেকেই রোদ এবং গরমের দাপটে রাস্তায় বের হওয়ায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই অবস্থা। দক্ষিণবঙ্গ যেমন অস্বস্তি গরমে ভুগছে, উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। আরো কয়েকদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে আকাশ ছিল পরিষ্কার। শরতের আকাশের মতো মেঘ দেখতে পাওয়া গিয়েছে। সঙ্গে রয়েছে চড়া রোদ। অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শনিবার অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। পাশাপাশি দার্জিলিং কালিংপং কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরে। দক্ষিনে গরম ও অস্বস্তি বজায় থাকার কথা জানানো হয়েছে। তবে কিছু কিছু জেলায় শনিবার ও রবিবার অল্প সল্প বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ৫ জেলায় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছিল সেই মত পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত হয়েছে। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতার শনিবারের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সম্ভাবনার কথায় জানানো হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের