করোনার কারণে কাজ হারিয়েছেন পাঁচকোটি

করোনার কারণে চাকরির চাহিদা কমেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা এ দেশে শুধু মানুষের জীবন ছিনিয়ে নেয়নি। বাড়িয়েছে কর্মহীনদের সংখ্যা। সেন্টার ফর মনিটরিং ইকোনমির প্রতিবেদন সে কথাই বলছে। প্রতিবেদন অনুসারে, ২০২১-য়ে ভারতে মোট কর্মহীন ছিলেন ৫.৩ কোটি। এর মধ্যে ১.৭ কোটি আবার মহিলা। আর ঘরে বসে যারা নতুন কাজের সন্ধান করছে, তাদের সংখ্যাটাও খুব একটা কম নয়।

প্রতিবেদন প্রকাশিত হয় বৃহস্পতিবার। রিপোর্টে বলা হয়েছে, ৫.৩ কোটি কর্মহীনদের মধ্যে সাড়ে তিন কোটি লোক কাজের খোঁজ করছেন। এর মধ্যে ৮০ লক্ষ মহিলা। বাকিরা যে কাজের সন্ধান করছেন না, এমন নয়। তবে তাদের সংখ্যাটা অনেকটাই কম। প্রতিবেদন অনুসারে, তাদের সংখ্যাটা ১.৭ কোটি। তাদের মধ্যে মহিলার হার ৫৩ শতাংশ। অর্থাৎ, ৯০ লক্ষ মহিলা নতুন কাজের জন্য খোঁজখবর করলেও তারা ততটা সক্রিয় নন।

সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাঙ্ক। তাদের প্রতিবেদন অনুসারে, অতিমারি পর্বের আগে বিশ্বজুড়ে চাকরির চাহিদা ছিল ৫৮ শতাংশ। আর করোনার কারণে সেই চাহিদা অনেকটাই হ্রাস পেয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৫৫ শতাংশ লোক চাকরি পেয়েছেন। আর ভারতের ক্ষেত্রে সেটা মাত্র ৪৩ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইকোনমির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চাকরির বাজার এমনিতেই মন্দা ছিল। আর করোনার কারণের সেই মন্দা আরও গভীর হয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে মোট জনসংখ্যার মাত্র ৩৮ শতাংশ চাকরি পেয়ে থাকেন। ভারতের অর্থ ব্যবস্থাকে মজবুত করতে গেলে মোট জনসংখ্যার ৬০ শতাংশের চাকরি অত্যন্ত জরুরি।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের