রবি থেকে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, সঙ্গী অস্বস্তি, কী বলছে আবহাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিন টানা অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছে রাজ্যবাসী। রবিবার সকাল থেকে পরিস্থিতির কিছুটা হলেও বদল হয়েছে। এদিন সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। এই সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি হয়নি। এরফলে অস্বস্তিকর গরম বৃদ্ধি পেয়েছে। কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় চলবে বৃষ্টি। বজায় থাকবে গরম।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ একই জায়গায় অবস্থান করেছে। এর প্রভাব দক্ষিণবঙ্গে খুব বেশি না পড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকায় কলকাতায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবি ও সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবি ও সোমবার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

বিগত কয়েকদিন বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি কয়েক জায়গা হলেও কলকাতায় বৃষ্টির দেখা মেলেনি। সঙ্গে ছিল চড়া রোদ। ফলে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রবিবার সকালেও হাঁসফাস করা গরম না থাকলেও চাপ অস্বস্তিকর গরম টের পাওয়া গিয়েছে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা