কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু এসএসসি-র দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু এসএসসি-র দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার শুরু হল একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রের বাইরে রয়েছে পুলিশি প্রহরা। ভিতরেও কড়া নজরদারি। রয়েছে সিসিটিভি। সব মিলিয়ে স্বচ্ছ পরীক্ষা করাতে নিয়োগ পরিচ্ছন্ন রাখতে সতর্ক প্রশাসন ও কমিশন।

এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে নির্দিষ্ট দিনেই শুরু হয়েছে পরীক্ষা। এসএসসি পক্ষ থেকে নবম দশম শ্রেণীর জন্য ৭ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। এবার ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হয়েছে। কলকাতা সহ রাজ্যের প্রায় ৪৭৮ কেন্দ্রে চলছে পরীক্ষা। তারমধ্যে কলকাতায় ১৯টি কেন্দ্রে চলছে পরীক্ষা। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন।

এদিন সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দেওয়া হয়েছে। সকাল ১০টে থেকে খুলে গিয়েছে পরীক্ষা কেন্দ্রের দরজা। প্রথমে সকাল ১১টা বলা হলেও সময় আরও এগিয়ে আনা হয়েছে। যাতে কোনও অযোগ্য পরীক্ষার্থী ঢুকতে না পারেন। তারজন্য সেই অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট এবার স্বচ্ছ পরীক্ষা করাতে বদ্ধপরিকর এসএসসি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের।

কমিশনের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। সেই বিধি নিষেধ মেনে পরীক্ষা হচ্ছে কিনা, সেটাও দেখা হচ্ছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তাঁদের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছে কোনরকম গেজেট যাতে না থাকে সেদিকে কড়া নজর রাখা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড ছিল মাস্ট। সঙ্গে স্বচ্ছ পেন ও স্বচ্ছ জলের বোতল নিয়ে তাঁরা ঢুকতে পেরেছেন। এই জিনিস বাদে অন্য কিছু নিয়ে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডমিট কার্ড সহ পরিচয় পত্র দেখে নিয়েই পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে। সমস্ত নির্দেশিকা মেনেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের