আরজি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যুতে গ্রেফতার প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: আরজি করের ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের জালে ‘প্রেমিক’ উজ্জ্বল সোরেন। শনিবার রাতে মালদা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।মৃত ছাত্রী অনিন্দিতা সোরেন আরজিকরের ফাইনাল ইয়ারের ছাত্রী। প্রেমিককে রেজিস্ট্রির জন্য় চাপ দিচ্ছিলেন ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, বিয়েতে এখনই রাজি হচ্ছিল না প্রেমিক। ছাত্রী মৃত্যুর ঘটনা ধৃত প্রেমিককে রবিবার মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ। সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল।

আরজিকরের ডাক্তারি পড়ুয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, মেয়ের প্রেমিক জোর করে কিছু খাইয়ে দেওয়ার পরেই মেয়ের মৃত্যু হয়েছে।  মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রেমিক উজ্জলের বাড়ি পুরুলিয়াতে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আরজি করের পড়ুয়ার সঙ্গে আলাপ হয় তাঁর। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক আরও গাঢ় হয়েছিল। সেই সম্পর্ক অনেকটাই গড়িয়েছিল বলে জানা গিয়েছে। মৃত ছাত্রীর মায়ের অভিযোগ, ‘৪ মাস আগে মেয়ে ওই ছেলেটির সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিল। সেখানে ওরা বিয়েও করে বলে পরে জানতে পারেন। ছাত্রীটি সম্প্রতি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, মালদহ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র প্রেমিক উজ্জ্বল। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন মালদায় অনিন্দিতা। অসুস্থ হয়ে পড়েন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই আচমকা পরিবারের কাছে খবর যায়, মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে গিয়ে মেয়ের মুখ থেকে কিছু বের হতে দেখেন পরিবারের লোকজন। ওই হাসপাতালে মেয়ের মৃত্যুর পর প্রেমিকের দিকেই অভিযোগের আঙুল তুলেছে পরিবার। মেয়েকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনার পিছনে আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে ছাত্রীর মত্যু হল, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে কীভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অনিন্দিতা, সবটাই জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের