কলকাতা সহ জেলাতেও কড়া নিরাপত্তায় এসএসসি-র দ্বিতীয় দফার পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথম দফার মতো এসএসসি-র দ্বিতীয় দফার পরীক্ষাও নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি রাজ্যের সব জেলাতেই চলছে পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যেই এই পরীক্ষা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিচ্ছে এসএসসি। গত রবিবার নবম-দশমের শিক্ষক নিয়োগের জন্য রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা চলছে ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে। ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষায় বসবেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন।

চাকরি হারিয়ে আন্দোলনে নেমে মাথা কামিয়েছিলেন প্রতিবাদী মুখ রাসমণি পাত্র। রবিবার তিনি পাঁশকুড়া গার্লস হাই স্কুলে বসলেন এসএসসি পরীক্ষায়। তাঁর অভিযোগ, কমিশন দায় ঢাকতে যোগ্যদের ওপর দায়ভার চাপিয়ে দিয়েছে। নদিয়ার শান্তিপুরে কালো জামা পরে প্রতিবাদ জানিয়ে পরীক্ষাকেন্দ্রে চাকরিহারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের অন্দরে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি পরীক্ষা দিচ্ছেন হুগলি উইমেন্স কলেজে। এসএসসি নবম দশমের পরীক্ষাও দিয়েছেন চাকরিহারা সুমন বিশ্বাস। এই রবিবার একাদশ-দ্বাদশ পরীক্ষাও দিচ্ছেন তিনি। তাঁর কথায়, পরীক্ষায় বসার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে তাই পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার পর আন্দোলন আরও তীব্র হবে।

কলকাতার ১৯টি পরীক্ষা কেন্দ্রে যেমন নিরাপত্তার মধ্যে পরীক্ষা চলছে, ঠিক তেমনভাবেই পরীক্ষা চলেছে কাকদ্বীপ, আরামবাগ, কাঁথি, আসানসোল, বীরভূম, বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। সব পরীক্ষাকেন্দ্রেই রয়েছে কড়া নিরাপত্তা। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কড়া নজরদারির মধ্যে দিয়ে চলছে পরীক্ষা।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়