‘খুব খারাপ অবস্থা উত্তরপ্রদেশের’, বাংলায় SSC পরীক্ষা দিতে এসে বিজেপির পর্দা ফাঁস যোগীরাজ্যর পরীক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় চাকরি নেই, নেওয়া হয় না পরীক্ষা। এই অভিযোগ বারবার করে বিরোধীরা। বিজেপির শাসিত রাজ্যে নাকি পরীক্ষা হয় সুষ্ঠু ভাবে সঠিক সময়ে। এমনটাই দাবি পদ্ম শিবিরের। কিন্তু রবিবার দ্বিতীয় দফায় এসএসসি (SSC)-এর একাদশ-দ্বাদশের পরীক্ষার দিনের ছবি বলছে অন্য কথা। বাংলায় কার্যত ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ঢল নেমেছে। শুধু তাই নয় উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহারের মত রাজ্যে পরীক্ষা হয় না বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা।

এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগে আবেদন করেছিলেন ভিন রাজ্যে পরীক্ষার্থীরাও। সেই মত গত রবিবার পরীক্ষাতেও বসেছিলেন তাঁরা। সেই মতো এই রবিবারও বাংলার পরীক্ষার্থীরা ছাড়াও এই পরীক্ষায় অংশ নিয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, প্রয়াগরাজ থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থীরা। শ্যামবাজার, বাসন্তিদেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ সহ কলকাতা সহ রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাই নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও বাংলার ওপরে ভরসা করেই পরীক্ষা দিচ্ছেন। বাইরের থেকে আসা পরীক্ষার্থীরা শনিবার থেকেই অনেকে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে বাংলায় পরীক্ষা দিতে আসা দীনেশকুমার পালের যাদবপুর বিদ্যাপীঠে সিট পড়েছে। তিনি জানান, পিএইচডি এমফিল করার পরেও চাকরি নেই তাঁদের রাজ্যে তাই চাকরির পরীক্ষার খবর পেলে সেখানেই ছুটে যান।

দীনেশ ক্ষোভ উগড়ে বলেছেন, বেকারত্ব নিয়ে কারও কোনও মাথাব্যথাই নেই উল্টে গোটা দেশ ধর্ম নিয়ে মেতে। তিনি আরও বলেছেন শিক্ষিত লোকজন বেকার বসে রয়েছে সেখানে বেআইনি পথে অযোগ্যরা চাকরি পাচ্ছেন। উত্তরপ্রদেশের কথা বলতে গিয়ে দীনেশ বলেছেন, সেখানের অবস্থা খুব খারাপ। ২০১৮ সালের পরে যোগী রাজ্যে কোনও নিয়োগ নেই বলেই দাবি তাঁর।

কলকাতা সহ রাজ্যের প্রায় ৪৭৮ কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দেওয়া হয়েছে। সকাল ১০টে থেকে খুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের দরজা। প্রথমে সকাল ১১টা বলা হলেও সময় আরও এগিয়ে আনা হয়। যাতে কোনও অযোগ্য পরীক্ষার্থী ঢুকতে না পারেন। তারজন্য সেই অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট এবার স্বচ্ছ পরীক্ষা করাতে বদ্ধপরিকর এসএসসি।

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের