এসএসসি পরীক্ষায় বসা হল না ,পরীক্ষার আগের রাতেই মৃত্যু চাকরিহারা শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি পাঁশকুড়া: শনিবার রাতে মৃত্যু হয় পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের। চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম-দশমের নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ(Santosh)। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাওড়ার নারায়না হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত রাতে হাসপাতালে মৃত্যু ঘটে সন্তোষকুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু হয় তার।২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে(Arisanda H.S. School) চাকরি পান।পরিবারের দাবি চাকরি চলে যাওয়ায় মানসিক চাপ সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃত চাকরি প্রার্থীর স্ত্রীর দাবি তার শ্বশুর বাড়ি আর্থিক অবস্থা খুব খারাপ। অর্থ দিয়ে টাকা পাওয়ার মতো যোগ্যতা তাদের নেই। কিন্তু যোগ্য হয়েও তাদের এই ঘটনায় চলে গেল চাকরি।

এই ঘটনার পর থেকেই তার স্বামী বারবার হতাশায় ভুগতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন। আইসিসি ওতে ভর্তি ছিলেন। বারবার চিকিৎসকদের তিনি অনুরোধ জানাচ্ছিলেন তাকে ছুটি দিয়ে দিতে। কারণ তার রবিবার পরীক্ষা ছিল। কিন্তু আর যাওয়া হল না পরীক্ষা হলে।এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পরিবারের সকলে এই মৃত্যু মেনে নিতে পারছেন না। তাদের একটাই অভিযোগ আদালতের নির্দেশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই শিক্ষক। ফের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন জোর কদমে। কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ালো তার জীবনে। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি ভেবেছিলেন রবিবার পরীক্ষা দেবেন। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হল না। একরাশ হতাশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হল চাকরি হারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলকে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি