দিঘা ,তাজপুর, মন্দারমনিতে দেহ ব্যবসা চক্র, পুলিশের অভিযানে গ্রেফতার ২ পুরুষ সহ ২৭জন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর: পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘা ,তাজপুর, মন্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ দেহ ব্যবসা। যেখানে বিভিন্ন লজ গুলিতে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো একটি চক্র।বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং একশ্রেনী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করত বলে জানা গেছে। রবিবার রামনগর থানার(Ramnagar P.S.) পুলিশ পিছাবনী, চাউলখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ২২ জন মহিলাকে(অবৈধ ২২ জন মহিলা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল) এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেফতার করেছে।

যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করতো ওই ব্যক্তিরা। সব মিলিয়ে এই ঘটনায় ২ পুরুষ সহ ২৭ জনকে গ্রেফতার করেছে রামনগর থানা পুলিশ। রবিবার ধৃতদের কাঁথি আদালতে(Kathi Court) পেশ করা হয়।সাধারণ মানুষ জানিয়েছেন একের পর এক দুষ্কর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল ।তাই শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত ,এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজ গুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে ঘুরতে আসা পর্যটকরা এদের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছিল। একইসঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছিল হোটেল ব্যবসার। অবশেষে প্রশাসন অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।প্রশাসনের পক্ষ থেকে এই দেহ ব্যবসা যে হোটেল লজ ও ভাড়া বাড়িগুলিতে হতো সেইসব মালিকদের সতর্ক করা হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি