ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, পুজোয় দুর্যোগের সম্ভাবনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবীপক্ষের সূচনা শুধু সময়ের অপেক্ষা। তার আগেই দুর্যোগের সম্ভাবনা রাজ্যে। কলকাতা সহ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে জোড়া ফলায় দুর্যোগ ঘনিয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও হালকা, কোথাও আবার ভারী বৃষ্টি হবে। পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

উৎসবমুখর মানুষ। তার মধ্যেই এই দুর্যোগের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে দুর্যোগের জেরে উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ অনেক জায়গাতেই বন্ধ রাখা হচ্ছে প্যান্ডেলের কাজ। বিগত কয়েকদিন টানা রোদ ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার পর পরিস্থিতির বদল হয়েছে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আকাশের নীল রং বদলে কালো মেঘের চাদর গলিয়েছে গায়ে। তারপরেই কখনও টিপটিপ। কখনও ঝিরঝির করে বৃষ্টি। কিন্তু ব্যাগে ছিল ছাতা। তা মাথায় দিয়ে চলল দরদাম। কেনাকাটা কম হল না। সামনেই দেবীপক্ষ। তার আগেই দুর্যোগ বঙ্গে। ফলে পুজোতে দুর্যোগের আশঙ্কা কিন্তু কাটছে না।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের