ছাতা মাথায় নিয়েই পুজোর বাজারে উৎসবমুখর বাঙালি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে আচমকাই আবহাওয়ার ভোলবদল। বিগত কয়েকদিন চড়া রোদ দেওয়ার পর রবিবার দুপুর থেকে পরিস্থিতির বদল ঘটেছে। শরতের আকাশের নীল রং বদলে কালো মেঘের চাদর গলিয়েছে গায়ে। তারপরেই শহরে শুরু ধীরে ধীরে বৃষ্টি। কিন্তু সামনেই তো দেবীপক্ষ। শুরু হতে চলেছে শারদোৎসব। উৎসবমুখর বাঙালি কখনও কোনও কিছু বাধাকে মেনে নেয়নি। ঝড়-বৃষ্টি যাই হোক, উৎসবে মেতে উঠতে বাঙালির জুড়ি মেলা ভার। তেমনি বৃষ্টি হোক বা দুর্যোগ, পুজো রয়েছে পুজোতেই।
চলতি সপ্তাহে পুজোর কেনাকাটা করার জন্য বাড়তি তাগিদ ছিল। সামনের সপ্তাহেই মহালয়া। তারপরেই শুরু পুরোদমে হয়ে যাবে উৎসবের রেশ। তাই শেষ মুহূর্তের কেনাকাটা একবারে করে রাখতে চাইছে উৎসবমুখর বাঙালি। সেইমতো রবিবার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই পরিস্থিতির বদল। নীল আকাশে দেখা দিয়েছে কালো মেঘ। সঙ্গে বৃষ্টি। কিন্তু তাই বলে কি কেনাকাটা বন্ধ থাকবে? না, পুজোর সময় কোনদিন বৃষ্টিকে ভয় পায়নি বাঙালি। বৃষ্টি হলেও ছাতা মাথায় দিয়ে কেনাকাটা করতে বেরিয়ে গেছে সে। ছাতা মাথায় দিয়ে দিব্যি প্র্যাকটিস সেরে ফেলা হয়েছে। যদি পুজোর সময় বৃষ্টি হয়, তাহলে ছাতা মাথায় দিয়েই ঠাকুর দেখতে বেরোবে বাঙালি।
গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগান সর্বত্রই সপ্তাহের শেষে ভিড় লক্ষ্য করা গিয়েছে। অফিস টাইমে ছোটখাটো কেনাকাটা সারলেও, সপ্তাহের শেষে মূল কেনাকাটা করতে ব্যস্ত বাঙালি। অনেকেই পুজোর শপিংয়ের ফিনিশিং টাচ দেওয়া শুরু করেছেন। জুতোর দোকান, ব্যাগ, জাঙ্ক জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়ের বিভিন্ন দোকানে দেখা গিয়েছে থিক থিকে ভিড়। কোনও দুর্যোগ উৎসবের আনন্দকে মাটি করে দিতে পারে না। প্রায় বেশ কয়েক বছর দুর্গাপুজোর কেটেছে দুর্যোগের মধ্যেই। কিন্তু দুর্যোগ থাকলেও সেই পরিস্থিতিতেই নিজেদের মতো করে আনন্দে মেতেছে বাঙালি। ফলে রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি এক কথায় আসন্ন পুজোর প্র্যাকটিস ম্যাচ। যদি পূজার সময় বৃষ্টি হয়, তাহলে এই প্র্যাকটিস তাদের কাজে দেবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের