পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ফেসিলিটি ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : আরজি কর ঘটনার পর বদল হয়নি পরিস্থিতির। এবার রাজ্যের একটি সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। নির্যাতিতা তমলুক থানার বাসিন্দা।

জানা গিয়েছে, ওষুধ দেওয়ার নাম করে ওই স্বাস্থ্যকর্মীকে ঘরে ডেকে পাঠিয়েছিল ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার। সেখানেই তাঁকে ধর্ষণ করার অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। নির্যাতিতা জানিয়েছেন, ঠিকাদার সংস্থার ম্যানেজার দুপুরে তাঁকে ডেকে পাঠিয়েছিল। ঘরের মধ্যেই তাঁকে ধর্ষণ করে। কারও কাছে মুখ না খোলার জন্য ভয়ও দেখানো হয়। হুমকি দেওয়া হয়েচে বলে জানা গিয়েছে। এবারই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযুক্ত এর আগে আর কারও সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার ওই অভিযুক্ত।

নির্যাতিতা জানিয়েছেন, সম্পর্কে আসার জন্য চাপ দেওয়া হত। সম্পর্কে না গেলে বাড়ির লোকদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খান রিলাইবেল প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত হয়েছিলেন। এবং তারপর থেকেই  ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্য কর্মীকে কুপ্রস্তাব দিতেন। ভয় দেখাতেন। সন্দেহ হওয়াতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান। তারপরে কুকীর্তি প্রকাশ্যে আসে। হাসপাতালের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে দাঁড়ান। স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি একা ভুক্তভোগী নন। আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন অভিযুক্ত। ভয়ে কেউ মুখ খোলেননি।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি