মহালয়া থেকেই জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী।’ কাউন্টডাউন শুরু। দেবী দুর্গার মর্ত্যে আগমনের দিন গুনতে শুরু করেছে বাঙালিরা। কলকাতা সহ জেলায় জেলায় জেলায় থিমের প্রতিযোগিতা। প্রতিমা তৈরি ও মণ্ডপসজ্জা এখন শেষলগ্নে। রাজ্যের সর্বত্র জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। থিমের পুজো ছাড়াও রয়েছে বাড়োয়ারি, বনেদি বাড়ি ও বিভিন্ন ছোটখাটো নামকরা পুজো।

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার উদ্যোক্তারাও। তার মধ্যেই মহালয়া থেকেই জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া ২১ সেপ্টেম্বর। ঐদিন মন্ত্রী ফিরাহাদ হাকিমের চেতলা অগ্রণীর দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জেলার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করবেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গত কয়েক বছর তিন দিন ধরে এই ভার্চুয়াল উদ্বোধন হয়েছে। এবারও সেই নিয়মই বজায় রাখা হয়েছে। মহালয়া থেকে শুরু করে তিনদিন ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। রবিবার মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হওয়ার পরে মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুই দিন জেলার উদ্বোধন হবে। ইতিমধ্যেই কোন কোন জেলার কোন কোন পূজোর উদ্বোধন ভার্চুয়াল করা হবে তার তালিকা তৈরি করা শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা। জেলায় জেলায় পুজো প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন যে পুজোগুলো, সেই পুজো উদ্যোক্তাদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।   কলকাতার সঙ্গে পাল্লা দিতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার দুর্গাপুজোর উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে জেলার পুজোগুলির মধ্যে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের