বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে পুলিশকর্মী স্ত্রীকে খুন স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মহিলা হেড কনস্টেবল স্ত্রীকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। দুজনের মধ্যে হওয়া ঝগড়ার কারণেই এই হত্যাকাণ্ড বলে জানা গিয়েছে। মৃতের নাম সবিতা সাকেত। রবিবার যখন সবিতা রাতের খাবার তৈরি করছিলেন, তখন এই ঘটনা ঘটে। সবিতা এবং তার স্বামী বীরেন্দ্র সাকেত সিধি জেলার সরকারি পুলিশ কোয়ার্টারে থাকতেন। দম্পতির দুই সন্তান রয়েছে। জানা গিয়েছে, ঝগড়ার মধ্যে, বীরেন্দ্র একটি বেসবল ব্যাট তুলে নিয়ে স্ত্রীকে বারবার আঘাত করেন। ফলে তাঁর মৃত্যু হয়। পুলিশ বিবাদের কারণ জানার চেষ্টা করছে।

হত্যাকাণ্ডের মতো ঘটনা এখন যেন একেবারে জলভাত হয়ে গিয়েছে। কিছুদিন আগে এমনই একটি খবর নজরে এসেছিল। স্ত্রীর মৃত্যু হয়েছে এই খবর পরিবারের অন্যান্য সদস্যদের দিয়েছিলেন স্বামী নিজেই। কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। করোনা কেড়ে নিয়েছে জীবনসঙ্গিনীকে। এরপরে ময়নাতদন্ত না করেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। এই ঘটনার পর পাঁচ বছর কেটে গিয়েছে। পাঁচ বছর পর স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয় মহম্মদ আলি নামে ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের আদালত মহম্মদকে ১০ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৫ জুন মারা যান তবসসুম। তখন তিনি ৭ মাসের অন্তসত্ত্বা। মহম্মদ আলি সকলকে জানান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তবসসুমের। সেই জন্যই বাড়ির অন্য কাউকে তিনি স্ত্রীর কাছে ঘেঁষতে পর্যন্ত দেননি। নিজেই গিয়ে কবর দিয়ে আসেন। তবসসুমের করোনায় মৃত্যু হয়েছে এই খবর সকলের বিশ্বাস করলেও একজন করেননি। তিনি কাকা মোর্তাজা আহমেদ। মৃত্যুসংবাদ পেয়ে মোর্তাজা ভাইজির শ্বশুর বাড়িতে যান। দেহ দেখে আবার বাড়ি ফিরে যান।  তবসসুমের দেহ দেখতে গিয়ে কাকা দেখতে পেয়েছিলেন ভাইঝির গলায় বেশ কয়েকটা দাগ। ওই দাগগুলো নিশ্চয় করোনা থেকে হয়নি, এই প্রশ্নই নিজের মনকে বার বার করেছিলেন প্রৌঢ়। শেষ পর্যন্ত মন স্থির করে মোর্তাজা নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। তাঁরা তিন দিন পর ওই যুবকটির মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায়। রিপোর্ট আসলে জানা যায়, কাকার সন্দেহই ঠিক। করোনায় নয়, তবসসুমকে হত্যা করা হয়েছে। রিপোর্টে দেখা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই গৃহবধূকে। এই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আলিকে। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় যে ওই বধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি