বুধের রাশিফল: কথাবার্তায় সংযত না হলে অশান্তি ঘনিয়ে আসবে এই রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্বকর্মা পুজো। তার মধ্যে আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের দিন। সিদ্ধিদাতা এবং দেবশিল্পীর আশীর্বাদে কেমন যাবে আপনার আজকের দিন।

মেষ: অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। কোনও আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। কোনও সংবাদ বিচলিত করতে পারে। কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে।

বৃষ: পারিবারিকক্ষেত্রে নৈরাশ্য। শারীরিক ও মানসিক সুখ বিঘ্নিত হবে। পত্নীর স্বাস্থ্য গোলমাল করবে। কোথাও নিমন্ত্রণ রক্ষা। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন।

মিথুন:  কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। পূর্বের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে।

কর্কট: কথাবার্তায় সংযত না হলে গৃহে অশান্তির পরিবেশ গড়ে উঠবে। কর্মক্ষেত্র উদ্বেগপ্রদ। আর্থিক সংকট দেখা দিতে পারে।

সিংহ: মনটা বিচলিত ও অশান্ত থাকবে। ব্যয় বাড়বে যথেষ্ট। কোনও ঘটনায় অপমানিত হবেন। কারও সাথে অশান্তি। আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে।

কন্যা: উচ্চপদস্থ কিংবা বয়স্ক ব্যক্তির সাহচর্য ও সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক সঙ্কট বৃদ্ধি করবে। দুর্ঘটনা ও রক্তপাত সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে।

তুলা:  অযথা কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রবল ব্যয় বৃদ্ধি, কোনও প্রচেষ্টায় নৈরাশ্য এবং শারীরিক দুর্ভাবনা দেখা দিতে পারে।

বৃশ্চিক: অযথা অশান্তির সৃষ্টি, আত্মীয়ের কারণে ব্যয় বৃদ্ধি, শারীরিক আমেজ নষ্ট। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা বা সমস্যা সৃষ্টি।

ধনু: অপ্রত্যাশিতভাবে সামান্য কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কোনও সুসংবাদ লাভ। শারীরিক অস্বস্তি। মানসিক উত্তেজনা বৃদ্ধি।

মকর: মনের উপর চাপ থাকবে। এ কথা দেহের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনও ব্যাপারে গৃহে অশান্তি সৃষ্টি। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি। অকারণ কারও সাথে বাদানুবাদ।

কুম্ভ: কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। শারীরিক সুখের বিঘ্ন হবে। স্বজন কলহ। পারিবারিক ব্যাপারে অশান্তি। শুভকর্মে অর্থ ব্যয়।

মীন: অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা উপকার করতে পারে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি