শরতের আকাশের মুখভার, বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো প্রায় দোড়গোড়ায়, কিন্তু বৃষ্টির এখনও বিদায়ের নাম নেই। আকাশে যেন মেঘের খেলা। কখনও পেঁজা তুলোর মতো মেঘ দেখা দিয়ে জানিয়ে যাচ্ছেন মায়ের কৈলাস থেকে রওনা দেওয়ার সময় হল। আবার কখনও ঘন কালো মেঘ বলছে, ‘সাবধান! আমি কিন্তু যাইনি।’  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি বর্তমানে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এর প্রভাবে বুধবার পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত মোটামুটি সব জেলাতেই হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটেছে। এর ফলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু স্থানে দফায় দফায় বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টিপাত আর কোথাও হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই আকাশের মুখভার থাকবে। তাপমাত্রা দু’এক ডিগ্রী কমলেও কমতে পারে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলেও আর্দ্রতা জনিত কিছু অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। দার্জিলিং- কালিম্পং-জলপাইগুড়ি-কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পার্বত্য পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও গোটা উত্তর জুড়েই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের