ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা, ক্লাসে ঢুকে তৃণমূল নেতার তাণ্ডব, শোরগোল কাকদ্বীপে

স্কুল চলাকালীন ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা দিয়ে মারতে মারতে ক্লাস থেকে বের করে দিল স্কুলেই পরিচালন সমিতির সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শাসক রাজত্ব! স্কুল চলাকালীন ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড়ধাক্কা দিয়ে মারতে মারতে ক্লাস থেকে বের করে দিল স্কুলেই পরিচালন সমিতির সভাপতি। যিনি একাধিক তৃণমূলের পঞ্চায়েত সদস্যও বটে। আবারও বিস্ফোরক অভিযোগ উঠল শাসকদলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে। স্কুলে তৃণমূল নেতার এই ‘দাদাগিরি’-র ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। ঘটনাকে নিয়ে রীতিমতো উত্তাল কাকদ্বীপ। যদিও বিতর্ক চরমে উঠতেই অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই তাঁকে মারার চেষ্টা করছিল। তিনি তা ঠেকাচ্ছিলেন।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল? জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত স্কুলের ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে। সূত্রের খবর, পরিচালন সমিতিকে না জানিয়েই ভ্রমণের টাকা তুলছিলেন স্কুলের মৃণালকান্তি পাল। সেটা জানতে পেরেই প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদিব বারুই। এরপর ক্লাস চলাকালীনই পড়ুয়াদের সামনেই শিক্ষককে টানতে টানতে বের করে নিয়ে যান তৃণমূল নেতা। এমনকী বাইরে টেনে তাঁকে মারধরও করেন, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্তি অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে জানান, “অনেক মিথ্যে কথা লিখে তিনি একটা কাগজ এনেছিলেন।

যেখানে স্পষ্ট লেখা ছিল যে, পরিচালন সমিতির অনুমতি ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা তোলা হচ্ছিল। এরপর আমাকে সই করতে বলায় আমি রাজি হইনি। এরপরেই তিনি অফিসের মধ্যে চেয়ার টেনে সরিয়ে আমাকে ঘাড়ধাক্কা দেয়। যেখানে আমার খুব জোর আঘাত লেগেছে। আমাকে টানতে টানতে ক্লাস থেকে বাইরে নিয়ে যান অফিস। সেখানেও যা ঘটেছে, তার সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে।’ জানা গিয়েছে, এই ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারাত্মকভাবে হাতে চোট পেয়েছেন। তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই তৃণমূল নেতা পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনে বলেন, “উনি ভ্রমণের নামে টাকা তুলছিলেন, পরিচালন সমিতির অনুমতি ছাড়াই। তাঁর কাছে রিসিট আনতে গেলে উনি কাগজটা মুড়ে ফেলে দেন। সই করতে বলার পর তিনি আমায় ঠেলে দেন। আমার গায়ে হাত তুলতে গিয়েছিলেন তিনি। আমি ঠেকাচ্ছিলাম মাত্র।” ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের