প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা অভিষেকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন আজ। সকাল থেকেই ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বব্যাপী নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন আজ। সকাল থেকেই ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বব্যাপী নেতারা। ইতিমধ্যেই ফোনে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, মেগাস্টার রজনীকান্ত-সহ অনেকেই। বাদ যাননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

তিনিও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সকাল নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি পোস্টার মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। যতই রাজনৈতিক বিরোধ চলুক না কেন, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি ভোলেন নি। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (Narendra Modi) রাজনৈতিক সৌজন্যের ছবি তুলে ধরলেন তিনি। যদিও প্রতি বছরেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ৮:৪৮ মিনিটে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করে তৃণমূল সাংসদ জানিয়েছেন, ‘মাননীয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা এবং শুভকামনা।’

 

এবছর পঁচাত্তরতম জন্মদিনে পদার্পণ করলেন নরেন্দ্র মোদি। বিজেপি সরকারের বাংলা বিদ্বেষের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে বার বার গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক সৌজন্য, সম্মান জ্ঞাপনে কখনও খামতি নেই তাঁর। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে রাহুল গান্ধি মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। ফোন করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক একটু আলগা হলেও গতকাল রাতে প্রধানমন্ত্রীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি তাঁর কাজেরও প্রশংসা করেছেন।

X হ্যান্ডলে পোস্ট করে বন্ধুকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লিখেছেন, আপনার ফোন কল এবং ৭৫ তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার মতো আমিও প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্যোগকে আমরা সমর্থন করি।’ সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে ফোন করলেও শুল্ক কমাননি ট্রাম্প। নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুও। 

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু