শিরোনামে সাউথ ক্যালকাটা ল কলেজ, উপাধ্যক্ষ পদ ছাড়তে চেয়ে ইস্তফাপত্র জমা নয়না চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে চান নয়না চট্টোপাধ্যায়। গত কয়েক মাসে শিরোনামে উঠে এসেছে সাউথ ক্যালকাটা ল কলেজের নাম। সৌজন্যে মনোজিৎ মিশ্র ও তার গ্যাং। উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ও বিগত কয়েক মাসে নানা অভিযোগের সম্মুখীন হয়েছেন। বাধ্য  হয়েই তিতিবিরক্ত নয়না এখন  নিজ পদ ছাড়তে চাইছেন। মঙ্গলবার এই মর্মে কসবা ল কলেজের পরিচালন সমিতির সভাপতি, বিধায়ক অশোক দেবের বাড়ি গিয়ে নিজের ইস্তফা পত্র দিয়ে এসেছেন তিনি। এই বিষয়ে আজ বুধবার নেওয়া হবে সিদ্ধান্ত। তড়িঘড়ি ডাকা হয়েছে সমিতির বৈঠক।

ঘটনার সূত্রপাত গত বছরের জুন মাসে। সেই সময় সামনে আসে কসবা ল কলেজের ভিতরে এক প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের ঘটনা। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল মনোজিৎ ঘোষ। সে আবার তৃণমূল ছাত্র নেতা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কলেজের প্রাক্তনী দাদাগিরির চালাত। আর মনোজিতের মাথায় হাত ছিল উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের। তিনি মনোজিতের সকল কীর্তিতে পরোক্ষে মদত দিতেন বলে অভিযোগ। ধর্ষণের দিনও রেজিস্টার খাতায় উপাধ্যক্ষের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।

গত ১০ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের গড়া তদন্ত কমিটির পাঁচ সদস্যের দল কসবা কলেজে এসে খতিয়ে দেখে নথিপত্র। তারপর সেই রিপোর্ট পাথানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। শান্তা দত্ত দে সে দিন জানিয়েছিলেন, সব দিক খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হবে।নয়না নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন। এ দিনও তিনি বলেছেন, “পরিচালন সমিতির সভাপতির কাছে গিয়ে আমার ইস্তফাপত্র জমা দিয়ে এসেছি। বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। “

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের