স্টুডিও এবার মহাকাশে, জোর কদমে চলছে প্রস্তুতি

কর্মযজ্ঞের নেতৃত্বে লন্ডনের স্পেশ এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে তৈরি হতে চলেছে স্টুডিও। দু বছর বাদে এই স্টুডিও নির্মাণের কাজ শুরু হবে। এই রাজকীয় কর্মযজ্ঞের নেতৃত্বে লন্ডনের স্পেশ এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ (এসএসই)। ইতোমধ্যে সংস্থার তরফ থেকে অভিনেতা টম ক্রুইজকে দিয়ে একটি ছবির তারা শুট করিয়েছে।

এসএসই-য়ের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,’২০২৪ সালের মহাকাশে স্টুডিয়ো নির্মাণের কাজ শুরু হবে। ওই বছর ডিসেম্বরেই শেষ হবে কাজ। মহাকাশে তৈরি হওয়া স্টুডিয়োতেই ছবি তৈরি করা যাবে। পাশাপাশি চলবে লাইভ স্ট্রিমিং। গানের আসর বসানোর পরিকল্পনাও রয়েছে।’

সংস্থার সহকারী দুই প্রতিষ্ঠাতা দিমিত্রি এবং এলেনা লেসনেভেস্কি জানিয়েছেন,’আগামীদিনে মহাকাশে এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে। আগে শুধুমাত্র মহাকাশে উপগ্রহ পাঠিয়ে নানা ধরনের গবেষণামূলক কাজ চলত। আগামীদিনে মহাকাশে তৈরি হবে স্টুডিয়ো, যেখানে ছবি তৈরির কাজ চলবে। স্টুডিয়োর মান হবে অত্যাধুনিক। ছবি তৈরির ক্ষেত্রে সব ধরনের সুবিধা মহাকাশে তৈরি হওয়া স্টুডিয়োতেই মিলবে।’

এই মেগা প্রজেক্টের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংস্থা চিফ অপারেটিং অফিসার রিচার্ড জনসন জানিয়েছেন, ‘জুলেভার্ন থেকে শুরু করে স্টার ট্রেক- এই ধরনের কল্পবিজ্ঞানমূলক কাহিনি থেকেই মহাকাশে স্টুডিয়ো তৈরির অনুপ্রেরণা জুগিয়েছে। ভাবী প্রজন্মের মধ্যে যারা ছবি তৈরির মাধ্যমে কেরিয়ার তৈরি করতে ইচ্ছুক, তাদের উৎসাহ দিতেই মহাকাশে স্টুডিয়ো নির্মাণের ভাবনা-চিন্তা।’ এই ধরনের স্টুডিয়ো থেকে কতটা সাফল্য পাওয়া যাবে, তা নিয়ে প্রাথমিক একটা সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষার ফল ইতিবাচক হওয়ায় এবার প্রকল্প বাস্তবায়নের পালা।

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের