বুধের পর বৃহস্পতিতেও গ্রিন লাইনের মেট্রো বন্ধ, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবারের পর ফের বৃহস্পতিবার ভোগান্তির শিকার গ্রিন লাইনের মেট্রোর যাত্রীরা। কর্মব্যস্ত সকালে ফের থমকে যায় গ্রিন লাইনে মেট্রো চলাচল। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাওড়া ময়দান থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এতেই অফিস টাইমে সমস্যায় পড়েন যাত্রীরা। যে ছবি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে বহু মানুষ ভিড় জমিয়েছেন হাওড়া ময়দান মেট্রো স্টেশনে।

মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পর মাইকে ঘোষণা হয় মেট্রো পরিষেবা  যান্ত্রিক গোলযোগের জন্য কিছুক্ষণ বন্ধ থাকবে। এতেই ফুঁসে ওঠেন যাত্রীরা। অফিস টাইমে নিত্য দিনের এই সমস্যাকে ঘিরে দেখাতে থাকেন ক্ষোভ। সবে শুরু শুরু হওয়া মেট্রোতে কীভাবে এত সমস্যা হয় তাই নিয়েই প্রশ্ন তুলেছেন যাত্রীরা। প্রায় ২০ মিনিট মেট্রো চলাচল থেমে থাকে তারপর ফের শুরু হয় পরিষেবা। তবে মেট্রো চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি। জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি পরিষেবা এখনও বন্ধ রয়েছে। যাত্রীদের ক্ষোভের মধ্যে মেট্রোর তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিত্যদিনের মেট্রো ভোগান্তি নিয়ে অভিযোগের শেষ নেই এখন মানুষের। ব্লু লাইনের মেট্রো পরিষেবা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে যেখানে মেট্রোর জার্নি ছিল আরামদায়ক, কম সময়ের যাত্রা, সেক্টর ফাইভ থেকে এসপ্ল্যানেড জুড়ে যাওয়ার পর  সেই যাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। যাত্রীর সংখ্যা বাড়লেও বাড়েনি মেট্রোর রেক। ফলে ভয়াবহ নাকাল হওয়ার মতো পরিস্থিতি। ভিড় হচ্ছে চূড়ান্ত, মানুষের চাপে দরজা বন্ধ হচ্ছে না, ফলে ৭ মিনিটের জায়গায় অধিকাংশ সময় মেট্রোর সময়ের ব্যবধান  হয়ে দাঁড়াচ্ছে ১৫ মিনিট। এই সমস্যার কারণে ভিড়ও বাড়ছে। অন্যান্য সমস্যা তো রয়েছেই। একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হয়ে হাওড়া আসার জন্য অনেকেই শিয়ালদহ আসার জন্য মেট্রোর ওপর ভরসা করে। তাঁদের আজ চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও