পাখির চোখ বিধানসভা, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য টাকা দেওয়া শুরু করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলের সুবিধার্থে রাজ্য সরকার শুরু করেছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। সরকারি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা এত বছর ধরে ছিল তা পরিবর্তন করতেই এই নয়া কর্মসূচির সূচনা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল বিষয় হল বুথ স্তরে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলবেন। সেই মতো প্রতিটি বুথের ছোটখাটো সমস্যাকে চিহ্নিত করে বুথ-প্রতি ১০ লক্ষ করে টাকা দেবে রাজ্য সরকার। চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। ইতিমধ্যেই চিহ্নিত সমস্যার সমাধানের লক্ষ্যে নবান্ন থেকে টাকা ছাড়া শুরু হয়েছে।

অর্থ দফতর সূত্রে খবর বৃহস্পতিবার বিভিন্ন জেলার প্রায় 80 কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার। গত ২ রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সব জায়গাতেই কমবেশি শিবির হচ্ছে । নবান্ন সূত্রে খবর এখনও পর্যন্ত ২৪ হাজারের কাছাকাছি শিবির হয়েছে। এই শিবিরগুলি থেকে বেশ কিছু সমস্যা উঠে এসেছে। সব সমস্যার সমাধান তো সম্ভব নয়। তবে ১০ লক্ষ টাকার মধ্যে যে সমস্যার যতখানি সমাধান করা যায় তা চিহ্নিত করা হয়েছে। আবার বুথের জন্য জেলাভিত্তিক টাকা পাঠানোর শুরু করেছে রাজ্য সরকারের। রাজ্যে মোট বুথ সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি। সূত্রের খবর এর মধ্যে এক চতুর্থাংশের বেশি বুথেই শিবির তৈরি হয়ে গিয়েছে । এবার শুরু হল টাকা ছাড়া ।

যে পরিমাণ টাকা নবান্ন ছেড়েছে তা ৮০০ বুথের জন্য। পুজোর পরেই এই সমস্ত বুথে সমস্যা সমাধানের কাজ শুরু হবে। সম্ভবত, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই যাবতীয় কাজের সমাধান করতে চাইছে সরকার । জানা গিয়েছে এই প্রকল্পের জন্য মোট ৮ হাজার কোটি টাকা খরচ পড়বে রাজ্যের। সমস্যা চিহ্নিত করার বিষয়ে স্থানীয় মানুষেরাই অংশগ্রহণ করুন সেটাই চাইছে মূলত নবান্ন। অর্থাৎ জনসংযোগ মূল লক্ষ্য। ১০ লক্ষ টাকা অনেক বেশি কিছু নয়, আবার খুব কমও নয়। গ্রামের দিকে ছোট বড় বিভিন্ন রকমের সেতু নির্মাণ, রাস্তা সংস্কার। টিউবয়েল বসানো বা অন্যান্য নানারকম নির্মাণের মতো কাজ এই টাকাতেই করা সম্ভব। এই কর্মসূচির জন্য প্রতিটি শিবিরেই থাকছেন সরকারি আধিকারিক। তারাই মানুষের কথা শুনে শংসাপত্র দিচ্ছেন। পাশাপাশি যে প্রকল্পের বাস্তবায়ন সম্ভব সেগুলিতে সিলমোহর দিচ্ছেন। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে যে তৃণমূল জনসংযোগ বাড়াতে বদ্ধপরিকর তার প্রমাণ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের