অচ্ছুৎ হয়ে থাকার দিন শেষ, এই প্রথম দুর্গা আরাধনায় পুরুলিয়ার কুষ্ঠরোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলেছে সমাজ বদলেছে নিয়ম। এমন একটা সময় ছিল যখন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের সমাজ অচ্ছুৎ হিসেবে গন্য করত। আর পাঁচটা সাধারণ মানুষের মত ছিল না সব জায়গায় প্রবেশাশিকার। তবে সময় গেলেও এখনও বহু জায়গা রয়েছে যেখানে কুষ্ঠ রোগে আক্রান্তদের এড়িয়ে চলেন অনেকে। তাই দুর্গাপুজো এলেই মন খারাপ হয় তাঁদের। পুজো সকলের কাছে আনন্দের হলেও তাঁদের কাছে মন খারাপের কারণ কোনও এক সময় কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ায় সমাজ ভালো ভাবে নেয় না। এমনকি পরিবারও এড়িয়ে চলে কুষ্ঠরোগীদের। বাবা-মায়ের জন্য সন্তানদেরও দূরে থাকার ফলভোগ করতে হয়। তবে এই বছরের চিত্রটা একটু আলাদা হতে চলেছে কারণ এই প্রথম দুর্গাপুজোর আয়োজন হচ্ছে পুরুলিয়ার আদ্রার মণিপুর লেপ্রসি রিহ্যাবলিটেশন সেন্টারে।

পুজো ঘিরে পুরুলিয়ার আদ্রার মণিপুর লেপ্রসি রিহ্যাবলিটেশন সেন্টারের বাসিন্দাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। পাঁচজনের মতো স্বাভাবিকভাবে ঘুরতে-ফিরতে না পারার দুঃখ মুছে যেতে চলেছে এতদিন পর। পুজো ঘিরে সেখানে এখন সাজো সাজো রব। হোমটি সেজে উঠেছে দেবী দুর্গা ও দুর্গোৎসবের হরেক কার্টুন-ব্যানারে। জানা গিয়েছে এই হোমে উমা প্রথমবার পা রাখছেন ওই হোমের সঙ্গে উত্তর ২৪ পরগনার বিরাটির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে। পুজোর চারটি দিন হই-হুল্লোড়ে মেতে উঠবে আবাসিকরা। হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যার প্রস্তুতি চলছে জোর কদমে। হোমের আবাসিকরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে আবাসিকদের হয়েছে নতুন জামা। উমার আগমনের খবরে আবাসিকের মুখে হাসি, উচ্ছ্বাস, আবেগ ভরে উঠেছে।

পুজোর আয়োজন সব নিজেদের হাতে সামলাচ্ছেন আবাসিকরা। পুজো আদ্রার মণিপুর লেপ্রসি রিহ্যাবলিটেশন সেন্টারের কর্ণধার নবকুমার দাস বলেছেন, ২০০২-০৩ আর্থিক বছর থেকে সরকারি তত্ত্বাবধানে তাঁদের এই হোম চললেও আগে কোনও পুজোতে তিনি হোমে এত আনন্দ, এত খুশি দেখেননই। তাঁর কথায় দেবীর আগমনের বার্তায় সমগ্র হোমের চেহারাটাই বদলে গিয়েছে। তিনি জানিয়েছেন আগে এই হোমের আবাসিকদের আগে পুজো দেখতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হত এখন সেটা দূর হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যাদের আগে কুষ্ঠ হয়েছিল তাঁদের সন্তানরাও এই হোমে থাকেন। বর্তমানে হোমে প্রায় ১৫০ জন মানুষ থাকেন। যাঁদের পরিবার ফিরিয়ে নেয় না বা তাঁদের আর্থিক সচ্ছলতা নেই তাঁরাই এই হোমে থাকেন বলে জানিয়েছে হোম কর্তৃপক্ষ। ‘এবার মা উমা আসছেন। আমাদের যে কী আনন্দ বলে বোঝাতে পারব না।’ বলছেন হোমেরই এক আবাসিক।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের