খুবই খারাপ লাগছে, ভারতীয় ফুটবলের একটা বড় ক্ষতি হয়ে গেল: মেহতাব

শনিবাসরীয় সকালেই ঘটেছে ভারতীয় ফুটবল জগতে বড়সড় ইন্দ্রপতন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবাসরীয় সকালেই ঘটেছে ভারতীয় ফুটবল জগতে বড়সড় ইন্দ্রপতন। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। শনিবার সকাল ৭.৩০ নাগাদ পরলোক গমন করেন তিনি। যার ফলে গোটা ময়দানজুড়ে নেমে আসে শোকের ছায়া। ফুটবলার হিসেবে যতখানি সফল ছিলেন, ততটাই কোচ হিসেবে। বিশেষ করে ইস্টবেঙ্গলকে তিনি নিয়ে গিয়েছিলেন সাফল্যের একেবারে চূড়ায়।

তাঁর কোচিংয়েই একই মরশুমে জাতীয় লিগ, কলকাতা লিগ, ডুরান্ড কাপ, শীল্ড এবং আশিয়ান কাপ জয় করেছিল লাল-হলুদ। একজন কোচ হিসেবে তিনি খুব ভালো করেই জানতেন যে কীভাবে ফুটবলারদের থেকে সেরাটা বার করে আনতে হয়।

তাই তাঁর মতো কোচের প্রয়াণে ভীষণভাবে শোকস্তব্ধ অসংখ্য বর্তমান এবং ফুটবলাররা। তাঁদের মধ্যে একজন হলে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। যিনি বহুদিন সুভাষ ভৌমিকের কোচিংয়ে খেলেছিলেন। একসময়ের গুরুর না থাকায় ভীষণ দু:খিত দেশের ‘মিডফিল্ড জেনারেল’।

ময়দানের ‘বুলডোজার’-এর প্রয়াণে শোকপ্রকাশ করে মেহতাব বলেন, ‘খুবই খারাপ লাগছে, ভারতীয় ফুটবলের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। উনি জীবনে ফুটবলার এবং কোচ হিসেবে যা কিছু অর্জন করেছেন সেটা সত্যিই কোনওদিনও ভোলার মতো নয়। ওনার সবথেকে একটা বড় দিক হল অনেককে নিজের থেকে নানাভাবে সাহায্য করতেন, তবে সেটা কাউকে জানতে দিতেন না। সুভাষ স্যারের সঙ্গে অনেক রকমের স্মৃতি রয়েছে। ওনার অ্যাচিভমেন্টগুলোকে মনে রাখতেই হবে’।

            

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির