‘বিশ্বাসভঙ্গ করেছেন পুতিন’, রুশ প্রেসিডেন্টের গদ্দারিতে হতাশ ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ঠকিয়েছেন বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট বলেন ‘মনে হচ্ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সহজ কাজ। কেননা আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দারুণ সম্পর্ক। আলাস্কাতে বসে পুতিন আমাকে অনেক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু উনি আমার বিশ্বাসকে ভেঙেছেন। আমায় হতাশ করেছেন।’ বিশ্বাসভঙ্গের জন্য রাশিয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলেও জবাব দেননি মার্কিন রাষ্ট্রপতি।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেই রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। প্রথমে যুদ্ধ বন্ধ করার জন্য দুই দেশকেই হুমকি দিয়েছিলেন। পরে সুর অনেকটা নরম করেন তিনি। যুদ্ধ বন্ধের রাস্তা খুলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্তে বৈঠকও করেন। যদিও তাতে কোনও লাভ হয়নি। উল্টে ইউক্রেনকে সমর্থন জানানোয় পোল্যান্ডেও ড্রোন হামলা চালায় রাশিয়া।

আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের মার্কিন যুক্তরাষ্ট্র কব্জা করার কোনও চেষ্টা চালাচ্ছে কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ আমরা চেষ্টা চালাচ্ছি। মনে রাখতে হবে ওই বিমান ঘাঁটি থেকে মাত্র এক ঘন্টা দুরত্বে থাকা এক আস্তানায় চিন পরমাণু অস্ত্র বানাচ্ছে। যা গোটা বিশ্বের জন্য অশনিসঙ্কেত। তাই আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।’ প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য ব্রিটেনর প্রশংসাও করেছেন ট্রাম্প।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক