বঙ্গ ঐতিহ্য দেখাচ্ছে বাবুবাগান, অশুভকে রুখতে ‘প্রহরী’রূপে দেবীদুর্গার দেখা মিলবে সেলিমপুর পল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : কাউন্টডাউন শুরু হয়েছে আগে থেকেই। মায়ের আগমনের দিন গুনছে বাঙালি। ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী’। রেডিওতে এই শব্দই এখন যেন নীলকন্ঠ পাখি। ভোরে শিশিরভেজা বাতাস মেখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ মানুষের মনে আলাদা জায়গা করে নেয়। আলাদা করে শিহরিত হয়ে ওঠে বাঙালি। কলকাতা থেকে জেলা সর্বত্রই পুজো পুজো আবহাওয়া।

শহর কলকাতায় এখন শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি।  কলকাতার সেলিমপুর পল্লি। জোরকদমে চলছে কাজ। চারদিকে বড় বড় দরজা। সদর দরজার সামনে দাঁড়িয়ে পাহারাদার। ৮৮তম বর্ষে এসে প্রহরাকে ভাবনা করেছে সেলিমপুর পল্লি। শিল্পী ঔমিত্র দাস থিমকে নিজের মতো করে সুন্দপ করে ফুটিয়ে তোলার কাজদ করছে। সেলিমপুর রোডে গেলেই, ঠং ঠং শব্দ কানে আসবে। শেষ মুহুর্তে কাজ দেখতে চাইছেন তিনি। এখানকার প্রতিমা শিল্পী দীপেন মণ্ডল।

সমস্ত বিপদ, সমস্যায় মুশকিল আসান হয়ে ওঠেন মা দুর্গা। তিনি সর্বচ্র বিরাজমান। বিপর্যয়, ভাঙনের মুহূর্তে তিনিই হয়ে ওঠেন আমাদের অন্যতম আশ্রয়। বিশালাকার দরজাগুলি যেন সেই অসীম জগতের প্রতীক। প্রতিটি দরজায় নিরন্তর পাহারা দিয়ে চলেছেন দেবীদুর্গা। মূল ফটকের সামনেই থাকছেন দেবীমূর্তি।গোটা বাড়ি আগলে রেখেছেন মায়ের মতো। দেবীকে এড়িয়ে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারবেন না।  সেলিমপুর পল্লি পেরিয়ে রয়েছে বাবুবাগান। প্রাচীন রাজবাড়ি তৈরি করা হচ্ছে। প্রথমে দেখলে মনে হবে শতাব্দীপ্রাচীন রাজবাড়ি। ভিতরে ঢুকলে মনটা ভাল হয়ে যাবে। ঠাকুরদালানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ৬৪তম বর্ষে বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরেছে বাবুবাগান সর্বজনীন। তাঁরা ফুটিয়ে তুলেছেন ‘ঐতিহ্যের বঙ্গে, লোকোতরঙ্গে’। এদের প্রতিমাশিল্পী প্রদীপ রুদ্র পাল।‌

এবারের পুজোয় বাংলার নৃত্যশৈলীকে ফুটিয়ে তোলা হবে। সেখানে থাকবে ছৌ, গৌড়ীয়নৃত্য, গম্ভীরা, পুতুল নাচ সবটাই। বাংলার বিভিন্ প্রান্ত থেকে নৃত্যশিল্পীদের নিয়ে আসা হবে। জানা যাচ্ছে ৮ ধরনের নৃত্যশৈলীকে ফুটিয়ে তোলা হবে।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক