সুভাষদার সঙ্গে অনেক ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে: বাইচুং

একজন কোচ হিসেবে সুভাষ ভৌমিক খুব ভালো করেই জানতেন যে কীভাবে ফুটবলারদের থেকে সেরাটা বার করে আনতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের তাবড়-তাবড় ফুটবলারদের কোচিং করিয়েছেন তিনি। একজন কোচ হিসেবে সুভাষ ভৌমিক খুব ভালো করেই জানতেন যে কীভাবে ফুটবলারদের থেকে সেরাটা বার করে আনতে হয়। তাই জন্যই হয়তো উঠতে পেরেছিলেন সাফল্যের চূড়ায়। ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্কটা শুধুমাত্র গুরু-শিষ্যের মধ্যেই আবদ্ধ ছিল না। ফুটবলের বাইরের সুভাষ ভৌমিক ছিলেন একেবারে অন্যরকম মানুষ। যার ফলে সহজেই মানুষের মন জয় করে নিতে পারতেন। 

সুভাষের অধীনের বহুদিন খেলেছিলেন দেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। একই মরশুমে জাতীয় লিগ, কলকাতা লিগ, ডুরান্ড কাপ, শীল্ড এবং আশিয়ান কাপ জয় করেছিল লাল-হলুদ। সেই মরশুমে ময়দানের ভোম্বলদা-র আক্রমণভাগের অন্যতম অস্ত্র ছিলেই বাইচুং। তাই বর্ষীয়ান এই কোচের প্রয়াণে খুবই শোকাহত তিনি। 

শোকপ্রকাশ করে বাইচুং জানান, ‘সুভাষদার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। ওনার সঙ্গে  আমার জীবনের অনেক ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে। আশিয়ান কাপ থেকে শুরু করে জাতীয় লিগ, এছাড়া অনেক টুর্নামেন্ট একসঙ্গে জিতেছি। সুভাষদা খুবই সোজাসাপটা মানুষ ছিলেন। যার জন্যই ওনাকে বেশি ভালো লাগত। তোমাকে ভীষণ মিস করব ভোম্বলদা। শান্তিতে থাকো’।  

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির