কনৌজ থেকে বাংলায় এসেছিলেন বংশের আদিপুরুষ, একই পরিবারের তিন পুজোতে তাই মেতে ওঠে মাকড়দহ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চলতি বছর হাওড়ার মাকড়দহের দুর্গাপুজো শতবর্ষে পদার্পণ। এই বাড়ির শারদ আরাধনা একদম ভিন্ন।মাকড়দহে একই পরিবারে হয় তিনটি দুর্গাপুজো। এর এই তিন পুজো ঘিরে মেতে ওঠে গোটা গ্রাম। হাওড়ার মাকড়দহে শতবর্ষ প্রাচীন বন্দ্যোপাধ্যায় পরিবারে তিনটি পুজো হয়। একটি বড়োবাড়ি, আর একটি মনসাতলা ও  অন্যান্য নতুন বাড়ি। আসলে এই পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে বর্গি অত্যাচারে ভিটে হারানোর ভয়, অনেক চোখের জল, সেই সঙ্গে এক বুক আশা।

মাকড়দহে বন্দ্যোপাধ্যায় পরিবারের বসবাসের সূচনা হয় বহু আগে। তখন জগদীশ বাচস্পতির সময়। তিনিই বন্দ্যোপাধ্যায়ের আদিপুরুষ। বাচস্পতি মহাশয় বাস করতেন হুগলি জেলার বাগাণ্ডা গ্রামে। তাঁদের পদবী বন্দ্যোপাধ্যায় হলেও, জগদীশ বাচস্পতি উপাধি পেয়েছিলেন। তিনি মূলত এসেছিলেন কনৌজ থেকে। সেই সময় কনৌজ থেকে বাংলায় যে সকল শাস্ত্রজ্ঞ কুলীন ব্রাহ্মণরা আসতেন জগদীশ বাচস্পতিও ছিলেন তাঁদের মধ্যে একজন।

বাংলায় যখন নবাবি আমল সেই সময় থেকেই বাংলায় শুরু হয় বর্গী আক্রমণ। বর্গী আক্রমণ ঠেকাতে নবাব আলিবর্দি খাঁ মারহাট্টা ডিচ নামে একটি পরীক্ষা খনন করেন। সেই পরীক্ষার জন্য সেই ঠেকানো গিয়েছিল বাংলায় ভাস্কর পণ্ডিতের আক্রমণ। সেই সময় ১৭৪২ সালে বর্গী আক্রমণের সময় ভিটে ছেড়ে হাওড়ার মাকড়দহের পূর্ব নওপাড়ায় আসেন জগদীশ বাচস্পতি। নিজের চরম দুঃসময়েও তিনি আরাধ্য দেবতা অনন্তদেব শালগ্রাম শিলাকে সঙ্গে আনতে ভোলেননি। পরে মাকড়দহে পূর্ব নওপাড়া গ্রামে তাঁর হাত ধরেই সূচনা হয় দুর্গাপুজোর। কিন্তু কবে যে এখানে প্রথম দুর্গাপুজোর সূচনা হয়েছিল তা কেউ বলতে পারে না। কালে কালে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো পরিচিতি পেয়েছে ‘বড়ো বাড়ির পুজো’ হিসেবেই। পরবর্তীতে একই গ্রামে ওই পরিবারের আরও দু’টি বাড়িতে পৃথক পুজো শুরু করেন উত্তরসূরিরা।

বড় বাড়ি, মনসাতলা এবং নতুন বাড়ি- বন্দ্যোপাধ্যায় পরিবারের এই তিন পুজো। গোটা গ্রাম সারা বছর অপেক্ষায় থাকে কবে শরতের আগমন হবে, কবে মা আসবেন। তাঁদের আনন্দ এই তিন বাড়ির পুজোকে ঘিরেই। পুজোর এই কোটা দিন মাকড়দহে বিরাজ করে একেবারে ভিন্ন পরিবেশ। একই আচার মেনে এই তিন পুজো হয়। বৃহৎনন্দীকেশ্বর পুরাণ অনুযায়ী শাক্ত মতে দেবীর আরাধনা করা হয় এখানে। প্রতিপদ থেকে নবমী
পর্যন্ত হয় চণ্ডীপাঠ। অনেক বছর আগে সপ্তমী থেকে নবমী ও সন্ধিপুজোয় তিন বাড়িতেই পাঁঠা বলির প্রচলন ছিল। পরে তা বন্ধ হয়ে যায়।

দেবী এখানে প্রতিদিন অন্নভোগ পান। তার মধ্যে থাকে সাদা ভাত, খিচুড়ি, পায়েস ও পোলাও। সেই যে বাচস্পতি মহাশয় অনন্তদেব শালগ্রাম শিলাকে নিয়ে এসেছিলেন, তিনি আজও পূজিত। তিন বাড়িতেই নিয়ে যাওয়া হয় শালগ্রাম শিলাকে। তিন বাড়িতেই পূজা পান কূলদেবতা। আগে দশমীর দিন তিন বাড়ির প্রতিমা সরস্বতী নদীতে বিসর্জন দেওয়ার চল ছিল। এখন আর তা হয় না। পার্শ্ববর্তী পুকুরেই প্রতিমা নিরঞ্জিত হয়। তারপর প্রাচীন কাল থেকে চলে আসা রীতি মেনে একাদশীর বিকেলে গ্রামের সমস্ত দুর্গাপুজোর আয়োজকরা পূর্ণ আচার সহকারে পুজো দিতে আসেন দেবী মাকড়চণ্ডীর মন্দিরে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি