ফের গাজায় ইজরায়েলের হামলা, একদিনে মৃত্যু ৯১ জন ফিলিস্তিনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অব্যহত গাজায় ইজরায়েলি আগ্রাসন। কিছুতেই থামছে না গাজাবাসীর উপর ইজরায়েলি হামলা। ফের ইজরায়েলের হানায় একদিনে ৯১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে ইসরায়েলি বাহিনী টানা আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছে। গাজা শহর দখলের মরিয়া চেষ্টা করছে ইজরায়েল।

সূত্রে জানা গিয়েছে এই হামলায় গাজার একজন খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যদের  মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইসরায়েলি বাহিনী আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং এমনকি সামরিক নির্দেশে শহর ছাড়তে থাকা একটি ট্রাকেও বোমা হামলা চালিয়েছে। শনিবার ভোরে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতে হামলায় তাঁর পরিবারের প্রায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু সালমিয়ার ভাই, তার ভগ্নিপতি এবং দম্পতির সন্তানরাও   ছিল। চিকিৎসক বলেছেন, “আমার ভাই এবং তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এখন যে কোনও কিছু সম্ভব, কারণ আপনি আপনার প্রিয়জনদের শহিদ বা আহত হিসেবে গ্রহণ করছেন।” 

শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যখন ইজরায়েলি বাহিনী গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে এবং এর জনসংখ্যাকে দক্ষিণে সরে যেতে বাধ্য করার জন্য তাদের নিরলস বিমান ও স্থল আক্রমণ চালিয়ে যাচ্ছে। হামাস এই হামলার নিন্দা জানিয়েছে বলেছে, " চিকিৎসকদের উদ্দেশ্যে রক্তাক্ত সন্ত্রাসবাদী বার্তা যা তাদের শহর ছেড়ে যেতে বাধ্য করার জন্য নির্দেশিত।" বলা হয়েছে যে,  ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইজরায়েলি বাহিনী প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে  জেলবন্দি করেছে। অন্যদিকে । আরেকটি ইজরায়েলি হামলায় গাজা শহর ছেড়ে যাওয়া একটি ট্রাকে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়। সেই হামলায় প্রায় চারজন নিহত হন। এই হামলাটি শহরের নাসর এলাকায় চালানো হয়েছে। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর