দেখে নিন, কোথায় বসতে চলেছে আসন্ন আইপিএলের আসর

করোনার কারণে গত দু'বছর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল আরব আমিরশাহির মাটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে করোনার তৃতীয় ঢেউয়ের দাপট। যার বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে আসন্ন আইপিএল। করোনার কারণে গত দু’বছর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল আরব আমিরশাহির মাটিতে। তবে আসন্ন আইপিএল ভারতের মাটিতেই করতে চাইছে বিসিসিআই। কোভিডের কারণে, তিনটি স্টেডিয়ামজুড়ে চলতে পারে টুর্নামেন্ট। সেগুলি হল ডি ওয়াই পাটিল, ওয়াংখেড়ে এবং ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলাগুলি হতে পারে। প্রতিযোগিতা শুরু হবে ২৭ মার্চ থেকে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটারদের জৈবদুর্গে রেখেই করা হবে টুর্নামেন্ট। আর মাঠে কোনও দর্শক প্রবেশ করতে পারবেন না। ফাঁকা গ্যালারিতেই চলবে আইপিএল। অন্ততপক্ষে, প্রথম পর্ব পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। পরিস্থিতি বুঝে দ্বিতীয় পর্বে নিয়মের পরিবর্তন করা হতে পারে। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েন যে, আইপিএল ভারতের মাটিতে করার সবরকম চেষ্টা করবেন তারা।

তবে যদি করোনা পরিস্থিতির জন্য আইপিএল ভারতে না করা যায়, তাহলে সেক্ষেত্রে দেশের বাইরে স্থানান্তরিত করা হতে পারে টুর্নামেন্ট। তবে এবার আর আমিরশাহি নয়। ভারতীয় বোর্ডের প্রথম পছন্দের তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, আমিরশাহিতে আইপিএল করাতে গিয়ে প্রচুর অতিরিক্ত খরচ হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির