দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় মিতালিরা

স্মৃতি মান্ধানার দুর্দান্ত শতরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি মান্ধানার দুর্দান্ত শতরান। দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় রইল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার গোলাপি বলের টেস্ট, তাও আবার অজিদের মাটিতে। না, চাপ থাকলেও মাথানত করেননি দেশের প্রমীলা বাহিনী। বরং প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন তারা।

পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনের শেষে মিতালি রাজ অ্যান্ড কোম্পানির স্কোর ৫ উইকেটে ২৭৬ রান। বৃষ্টির জন্য প্রথমদিনের খেলা ভেসতে না গেলে স্কোরবোর্ডে আরও রান যোগ করতে পারত উইমেন ইন ব্লু।

আর তাদের এই সুবিধাজনক জায়গায় থাকার অন্যতম কারিগর হলেন ওপেনার স্মৃতি মান্ধানা। যিনি ১২৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন। গার্ডনারের বলে আউট না হলে আরও বড় রান ধরা ছিল তাঁর।

তবে শুধু স্মৃতিই নন, শেফালি বর্মা (৩১), পুনম রাউত (৩৬), মিতালি রাজরাও (৩০) রান করেন। ক্রিজে রয়েছেন দীপ্তি শর্মা (১২) এবং তানিয়া ভাটিয়া (০)। তৃতীয়দিনের শুরু থেকেই তারা পার্টনারশিপ গড়ে আরও রান তোলার দিকে ফোকাস করবেন। লাঞ্চের আগে ৩৫০ রান তুলে নেওয়াই লক্ষ্য মহিলা দলের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের