জুবিনের হঠাৎ মৃত্যু, নর্থ-ইস্ট অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে কী পদক্ষেপ নিল অসম সরকার?

জুবিন গর্গের মৃত্যুর পর, অসম সরকার ঘোষণা করেছে যে, এবার থেকে নর্থ-ইস্ট উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে রাজ্যের কোনও অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়ে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে ভেঙে অসম-সহ গোটা দেশ। জানা যায়, স্কুবা ডাইভিং-এর সময় শ্বাসকষ্ট অনুভব করছিলেন তিনি। তাঁকে জল থেকে তুলে হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো সম্ভব হয়নি। গত শনিবার তাঁর দেহ অসমে আনা হয়েছিল এবং গতকাল সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অসমের প্রিন্সকে শেষ বিদায় জানাতে গোটা অসম রাস্তায় নেমে পড়েছিল। একবার প্রিয় গায়ককে শেষ দেখা দেখার জন্যে। যা কিনা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। এর আগে কোনও শিল্পীর জন্যে এমন জনস্রোত দেখা গিয়েছিল, মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস, এবং ইংল্যান্ডের রানি এলিজাবেথের শেষ বিদায়ের সময়। চোখের জলে তার সন্তানকে শেষ বিদায় জানিয়েছে গোটা অসম। যাই হোক, জুবিনের মৃত্যুর পর নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজন এবং গায়কের ম্যানেজারের বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়েছিল। যদিও এই অভিযোগ তুলে দিতে বলেছিলেন প্রয়াত গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া। কিন্তু জুবিন গর্গের মৃত্যুর পর, অসম সরকার ঘোষণা করেছে যে, এবার থেকে নর্থ-ইস্ট উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে রাজ্যের কোনও অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে না। স্পনসরশিপ এবং বিজ্ঞাপন থেকে তাঁকে কালো তালিকাভুক্ত করা হবে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “অসম সরকার শ্যামকানু মোহন্ত এবং তার সঙ্গে যুক্ত সংগঠনগুলিকে অসমের মধ্যে আর কোনও অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করার অনুমতি দেবে না। তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন কী, রাজ্য সরকার তার সঙ্গে জড়িত কোনও অনুষ্ঠানের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক অনুদান, বিজ্ঞাপন বা পৃষ্ঠপোষকতা প্রদান করবে না। রাজ্য সরকার ভারত সরকারকে অনুরোধ করবে যে, তাকে কোনওভাবেই কোনও আর্থিক সহায়তা বা পৃষ্ঠপোষকতা না দেওয়ার।’ মহন্ত হলেন ট্রেন্ড এমএমএস প্রাইভেট লিমিটেডের প্রধান কর্মকর্তা, যার সংস্থা নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নয়াদিল্লিতে অনুরূপ প্রদর্শনী এবং সাংস্কৃতিক উৎসব আয়োজন করে থাকে। তিনি আরও বেশ কয়েকটি সংস্থার পরিচালক পরিচালকও বটে। তবে সিঙ্গাপুর নর্থ-ইস্ট উৎসবটি বিদেশ মন্ত্রক এবং সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনের ব্যানারে আয়োজিত হয়েছিল। গর্গ একজন সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবে সেখানে গিয়েছিলেন। কিন্তু তিনি অসুস্থ ছিলেন। তাঁকে সামনে রেখেই কোটি কোটি লুঠ করেছেন বলে অভিযোগ আয়জকের বিরুদ্ধে।

তার মৃত্যুতে অসমে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। এরপরেই মহন্ত ও গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে ভক্তরা অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ছিলেন। রাজ্যজুড়ে থানায় এই বিষয়ে একাধিক অভিযোগ দায়েরের পর, অসম পুলিশ ২০ সেপ্টেম্বর জানিয়েছে যে, মহন্ত, শর্মা এবং অন্যান্যদের বিরুদ্ধে সিআইডি থানায় বিএনএসের অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের সমতুল্য নয় এমন অপরাধমূলক হত্যাকাণ্ড এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। গর্গের মৃত্যুর পর এক বিবৃতিতে, উৎসবের আয়োজক দল ঘটনাটি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে বলেছে, “আমাদের পুরো দল উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগ সহজতর করার জন্য সিঙ্গাপুরের প্রবীণ শিল্পপতি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একটি ব্যবসায়িক বৈঠকে ব্যস্ত ছিল। বৈঠকের সময়, আমরা জুবিনের ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পেয়েছিলাম যেখানে তিনি জানান যে তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পরে জানতে পারি যে স্থানীয় অসমীয়া সম্প্রদায়ের কয়েকজন সদস্য তাকে একটি ইয়ট ভ্রমণে নিয়ে গিয়েছিলেন, যার সম্পর্কে আমাদের আগে থেকে কোনও ধারণা ছিল না।” ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই উৎসব, কিন্তু গর্গের মৃত্যুর পর তা বাতিল করা হয়।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’