মাকে খুন করে গাছে ঝুলিয়ে দিল দুই গুণধর ছেলে, তার পর…..

গত বছরের ২৫ নভেম্বর জাজিরার বাসিন্দা ফুলজান বানুর নিথর দেহ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পরেই দুঃসময়ের শুরু ফুলজান বানুর। বয়সের ভারে ন্যুব্জ সত্তর বছর বয়সী বৃদ্ধা প্রতিনিয়ত লাঞ্ছনা আর গঞ্জনাকে সঙ্গী করে দুই ছেলের সংসারে থাকতেন। কিন্তু দুই মাস আগে বাড়ির পাশে একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। দুই ছেলে পুলিশ ও পড়শিদের জানান, তাঁদের মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সে কথা বিশ্বাসও করেছিল পুলিশ ও পড়শিরা। কিন্তু শেষ রক্ষা হলো না।

সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, আত্মহত্যা করেননি ফুলজান বানু। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর সেই রিপোর্ট পাওয়ার পরেই পুলিশ খুনীদের ধরতে ঝাঁপায়। গ্রেফতার করা হয় হাবিবুর রহমান সিকদার নামে এক ছেলেকে। পুলিশি জেরার মুখে গুণধর ছেলে স্বীকার করেছে, ‘সম্পত্তি লিখে না  দেওয়াতেই দুই ভাই মিলে মাকে খুন করেছে।’ ধৃত হাবিবুরকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও মাকে খুনের ঘটনায় জড়িত অন্য ছেলে সেলিম সিকদার পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৫ নভেম্বর জাজিরার বাসিন্দা ফুলজান বানুর নিথর দেহ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তখন দুই ছেলে দাবি করেন, তাদের মা আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহের ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় পাঠায়। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে বলা হয়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে সত্তর বছর বয়সী ফুলজানকে। বৃহস্পতিবার রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলাকে খুনের মামলা হিসেবে নথিভুক্ত করে। গ্রেফতার করা হয় নিহত বৃদ্ধার গুণধর ছেলেকে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে