সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বি কবে?

Share:

নিজস্ব প্রতিনধি: মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা মানেই টানটান উত্তেজনা। সুপার কাপ শুরু হতে চলেছে আগামী ২৫ অক্টোবর থেকে, যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। মোহনবাগান, ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় থাকবে একই গ্রুপে। গ্রুপ এ-তে দুই প্রধান দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। অর্থাৎ এই ছবি থেকেই স্পষ্ট যে ডার্বি আয়োজিত হতে গ্রুপ পর্বেই। কবে হবে সেই খেলা এখন থেকেই তা জানতে আগ্রহের পারদ চড়ছে।

সূত্রে জানা গিয়েছে, সবুজ-মেরুন দুই দল সুপার কাপে ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর মাঠে নামবে। এই তারিখের মধ্যে মোহনবাগান তার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে ৩১ অক্টোবর। এমনটাই অনুমান করা হচ্ছে। চারটে গ্রুপে মোট ১৬টা দলকে নিয়ে ভাগ করে হয়েছে। সেমিফাইনাল হওয়ার কথা চারটে দলের শীর্ষ দলগুলির মধ্যে। এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি রয়েছে গ্রুপ বি-তে। বেঙ্গালুরু, মহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা রয়েছে সি গ্রুপে । আর মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড রয়েছে ডি গ্রুপে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আইএসএলের আগেই সুপার কাপ হবে এই কথা আগেই জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। সেই কথা মত দিনক্ষণ আগে ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হল ড্রয়ের মাধ্যমে। গোয়ায় ২৫ অক্টোবর সুপার কাপের উদ্বোধন হবে । সর্বভারতীয় ফুটবল সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠিয়েছে।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক